বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ মুফতি আঃ রব আল-কাদেরী (রঃ)-এর ওফাত দিবস

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুন, ২০২২, ৪:২২ পিএম
আজ মুফতি আঃ রব আল-কাদেরী (রঃ)-এর ওফাত দিবস

নিজস্ব প্রতিনিধি : আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলার সাবেক সভাপতি, আলীগঞ্জ মাদ্দাহ খাঁ (রঃ) জামে মসজিদের সুদীর্ঘকালের খতিব, উস্তাজুল ওলামা, পীরে কামেল আল্লামা মুফতি আঃ রব আল-কাদেরী (রঃ)-এর দ্বিতীয় ওফাত দিবস আগামী ২৫ জুন।

এ উপলক্ষে আজকেই ওফাত দিবসের নানা কর্মসূচি উদ্যাপন হবে। হুজুরের প্রতিষ্ঠিত শাহরাস্তির নয়নপুর দরবার শরীফে আজ বাদ আসর থেকে ওফাত দিবসের কর্মসূচি শুরু হবে। চলবে রাত ৮টা পর্যন্ত।

কোরআন খতম, খতমে গাউছিয়া, মাজার জিয়ারত, মিলাদ-কিয়াম ও ওয়াজ নসিহত অনুষ্ঠিত হবে।

এসব মহতি আয়োজনে সকলকে উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন মুফতি আঃ রব আল-কাদেরীর মেজো ছেলে আলীগঞ্জ মাদ্দাহ খাঁ (রঃ) মসজিদের বর্তমান খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital