বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ২:২৬ পিএম
মতলব উত্তরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামে বজ্রপাতের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মতলব উত্তর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. নাছির উদ্দিন মিয়া।

২৩ জুন বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা অনুদান করেন। এরপূর্বেও তিনি ওই পরিবারকে ১০ হাজার অনুদান প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৫ জুন বিকেল ৪টার দিকে উপজেলার ছোট ঝিনাইয়া এলাকার মো. হাবিব উল্লাহ খানের টিন-কাঠের চৌচালা টিনের ঘরের চালে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘরে আগুন ধরে দ্রুত টিনের ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ও স্থানীয় মানুষের সহায়তায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বজ্রপাতের আগুনে বসত ঘর ও আসবাবপত্র ভস্মিভূত হয়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা গেছে।

Model Hospital

ক্ষতিগ্রস্থ হাবিব উল্লাহ খানের স্ত্রী তাছলিমা বেগম বসত ঘরে পরিবার নিয়ে বসবাস করতো। আগুনে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফ্রিজ, লেপটপ, নগদ টাকা এবং আসবাবপত্র পুড়ে গেছে। এতে তার প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

সমাজসেবক মো. নাছির উদ্দিন মিয়া বজ্রপাতের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে সকলকে বজ্রপাতের সময় সর্তক থাকার আহবান জানান এবং ক্ষতিগ্রস্থদের পাশে থাকার অনুরোধ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital