শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কচুয়ায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ২:৪৪ পিএম
কচুয়ায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুলাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধণ দেব প্রমূখ।

Model Hospital

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার ও বাতেন সরকার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, কোষাধ্যক্ষ নাজমুল হক মিঠু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার,পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা, কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সহদাগর, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহবুবে রাব্বানি মানিক ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. সজিব প্রমূখ।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্র্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মোফাজ্জেল হোসেন। পরে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্র্ষিকী উদযাপন করা হয়।

এসময় কচুয়া উপজেলা আওয়ামী লীগ, সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথমবারের আয়োজনেই সাড়া, হাজীগঞ্জের ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ৭৫৬ প্রতিযোগী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
প্রথমবারের আয়োজনেই সাড়া, হাজীগঞ্জের ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ৭৫৬ প্রতিযোগী

শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করতে চাঁদপুরের হাজীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৬ কিলোমিটার মিনি ম্যারাথন-২০২৬। ‘সুস্থতার জন্য দৌড়’ স্লোগানে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ৭৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বর থেকে দৌড় প্রতিযোগিতার সূচনা হয়। হাজীগঞ্জ বাজার, বিশ্বরোড ও বদরপুর মোড় ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় ৬ কিলোমিটারের এ দৌড়।
বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগীদের উৎসাহ দিতে সড়কের বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন দর্শনার্থীরাও।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের প্রধান লক্ষ্য। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মিজানুর রহমান সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসাইন এ আয়োজনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

প্রতিযোগিতা বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও হাজীগঞ্জ থানা পুলিশ।

Model Hospital

দৌড় শেষে চারটি ক্যাটাগরির প্রতিটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও মেডেল তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি গ্রুপ থেকে আরও ২০ জন প্রতিযোগীকে মেডেল প্রদান করা হয়। প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিযোগীরা।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরও বৃহৎ পরিসরে মিনি ম্যারাথনের আয়োজন করা হবে। এর মধ্য দিয়ে হাজীগঞ্জে খেলাধুলার চর্চা বাড়ার পাশাপাশি সুস্থ ও সচেতন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।