শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সিলেটের বিভিন্ন অঞ্চলে বন্যাদূর্গতদের মাঝে রেদওয়ান খান বোরহানের ত্রাণ সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুন, ২০২২, ৩:০৪ পিএম
সিলেটের বিভিন্ন অঞ্চলে বন্যাদূর্গতদের মাঝে রেদওয়ান খান বোরহানের ত্রাণ সামগ্রী বিতরণ
মাসুদ হোসেন : সিলেটে ভয়াবহ বন্যায় পানি বন্দী মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি, চাঁদপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।
শুক্রবার (২৪ জুন) সকালে সিলেটের গোলাপগঞ্জ থানার শরীফগঞ্জ ইউনিয়নের অমরগঞ্জ বাজারে, ফেন্সুগঞ্জের কুশিয়ারা নদীর হাকালকি হাওর ও বসন্তপুর এলাকায় বন্যায় পানি বন্দী মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের মধ্যে ছিলো চাল, ডাল, তেল, মুড়ি, বিস্কিট, পানিসহ অন্যান্য কাবার। বিতরণ কালে সফর সঙ্গী হিসেবে তার বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে রেদওয়ান খান বোরহান বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের সঙ্কটকালীন সময়ে আওয়ামী লীগের অবদান ইতিহাসের পাতায় পাতায়।

তিনি বলেন আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মৎসজীবী লীগ অতীতের ন্যায় সিলেটেও পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করছি।
তিনি আরো বলেন শুধু সিলেটে নয় সারাদেশে যেকোনো দূর্যোগময় সময়ে বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ মানুষের পাশে ছিলো আগামীতেও থাকবে। তিনি পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান মানুষসহ সকলের প্রতি আহবান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital