বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পুকুরে ডুবে শিশু শাহিদার মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২, ৭:৩৫ এম
শাহরাস্তিতে পুকুরে ডুবে শিশু শাহিদার মৃত্যু

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে পানিতে ডুবে শাহিদা আক্তার নামের ২ বছর ৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার টামটা দক্ষিণ ইউপি’র ৩নংওয়ার্ডের আলিপুর কাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ওই বাড়ির নাজিম উদ্দিনের স্ত্রী তার  শিশু  সন্তান শাহিদাকে ঘরে রেখে পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। ওই সুযোগে  শিশুটি পরিবারের অন্য সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে খেলতে চায়। কিছুক্ষণ পর তার মায়ের হাতের কাজ শেষ হলে শিশুকে ঘরে না দেখে তিনি খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির আঙিনার পুকুরে তাকে অচেতন অবস্থায় ভাঁসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল মান্নান  জানান, বিষয়টি পুলিশ অবগত হয়ে ( এস আই)   আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।ওইবিকেলে শাহরাস্তি উপজেলার উয়ারুক জামিয়া ইসলামিয়া দারুলউলুম মাদ্রাসার প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে শিশুটিকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Model Hospital

অবুঝ শিশুটির অকাল প্রয়াণে তার পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital