বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পদ্মা সেতু আমাদের আত্মবিশ্বাসের প্রতীক; শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২, ২:২৩ পিএম
পদ্মা সেতু আমাদের আত্মবিশ্বাসের প্রতীক; শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

সজীব খান : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, পদ্মা সেতু আমাদের আত্মবিশ্বাসের প্রতীক, শোককে শক্তিতে পরিনত করার প্রতীক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন আমাদের স্বাধীনতা। আর তার সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪১ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন, তার সংগ্রামের মাধ্যমেই বাংলাদেশ আজ মধ্যে আয়ের দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়িয়েছে।

শনিবার (২৫ জুন) চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কারনেই বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রুপান্তর হয়েছে। আজকে যে মাওয়ায় পদ্ম সেতুর উদ্বোধন হচ্ছেন, তা আমরা সবাই ঘরে বসে দেখছি, এসব ডিজিটাল বাংলাদেশের কারনেই সম্ভাব হয়েছে।

পদ্মাসেতুর আজ উদ্বোধন হয়েছে, উন্নয়নের একটা বড়দাফ বাংলাদেশ অতিক্রম করেছে। বঙ্গবন্ধু যেমন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তার সুযোগ্য কণ্যার নের্তৃত্বে বাংলাদেশ আজ সে দিকে হাটছে। বঙ্গবন্ধুর বাংলাদেশ বাঙালীর ভালবাসার সৃজনশীলতাই তার প্রমান।

Model Hospital

তিনি বলেন প্রধানমন্ত্রীর নামে অনেকবার পদ্মাসেতু করার প্রস্তাব গিয়েছে, যতবার গিয়েছে, ততবারই তিনি প্রত্যাক্ষণ করেছে। আজকের এই স্বপ্নের সেতু শেখ হাসিনার স্বপ্নের প্রতীক। আজকে শুধু পদ্মা সেতু নয়, দেশের সকল উন্নয়নেই প্রধানমন্ত্রীর নের্তৃত্বে হচ্ছে। প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পার্বত্য শান্তিচুক্তিসহ সকল কিছুই শেখ হাসিনার আমলেই হয়েছে। আজ বিশে^র কাছে বাংলাদেশ একটি মডেল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ আজকে এগিয়ে যাওয়ার সকল প্রেরণা, জাতির পিতা বঙ্গবন্ধুই দেখিয়েছে। শেখ হাসিনার বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ।

তিনি বলেন সামনে জাতীয় নির্বাচন, এ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে নৌকার বিজয়ের বিকল্প নেই। নৌকার পক্ষে সবাইকে কাজ করতে হবে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় আজকে পদ্মা সেতু হয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে সকল অপশক্তিকে মোকাবেলা করতে হবে, যারা স্বাধীনতাকে বিশ্বাস করেনা, দেশের উন্নয়নকে বিশ্বাস করেনা, তাদেরকে কঠিন ভাবে প্রতিহত করতে হবে।

দীপু মনি বলেন, আগামী দিনেও আমি আপনাদের সেবা করতে চাই, সেবক হতে চাই, পাশে থাকতে চাই, চাঁদপুরের উন্নয়নের জন্য আমি সব সময় মানুষের কল্যাণে থাকবো। বাংলাদেশ যত উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের আমলেই হয়েছে। অপ্রমত্ত পদ্মায় মানুষের আজ আত্মমর্যদা বেড়েছে। প্রধানমন্ত্রী প্রতিটি দিন চ্যালেঞ্জের মাখেই যাচে। বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যার পর কঠিন সময়ে প্রধানমন্ত্রী নের্তৃত্ব দিয়েছে। দেশের গণতন্ত্র নিশ্চিত করেছে, কারাবরণ করেছেন, শোককে শক্তিতে পরিনত করার নামই হচ্ছে শেখ হাসিনা।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সাংবাাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতিয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি হিবেসে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, নারী মুক্তিযুদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার প্রমুখ।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সমাজ সেবক, মুক্তিযুদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্রছাত্রীসহ সুধিজন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital