বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আগামী বছর থেকে শিক্ষা ব্যবস্থা আসছে নতুন কারিকলামে; শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২, ২:২৮ পিএম
আগামী বছর থেকে শিক্ষা ব্যবস্থা আসছে নতুন কারিকলামে; শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

সজীব খান : বঙ্গবন্ধূ গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সমাপ্ত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় কলেজের কলেজ শাখার অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার এমপি, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এ সময় তিনি বলেন বিজয়ী জাতির বিজয়ী সন্তান হিসেবে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। নতুন প্রমন্মকে নতুন ধারায় উন্মোচনের জন্য পদ্মাসেতু করা হয়েছে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সর্ম্পকে জানতে হবে, বঙ্গমাথা সর্ম্পকে জানতে হবে, তাদের সর্ম্পকে শিক্ষা নিতে হবে। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়েছে, তার ত্যাগ ও দেশের প্রতি ভালবাসা নতুন প্রজন্মকে নিবির ভাবে জানাতে হবে। বঙ্গবন্ধু যে ভাবে মানুষের মঙ্গলের জন্য কাজ করেছে, আজকের তরুনদেরকে সে ভাবে শিক্ষা দিতে হবে।

তিনি বলেন আগামী বছর থেকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীতে নতুন কারিকলামে শিক্ষা ব্যবস্থা আসছে। সে নতুন কারিকলাম মঝা করে শিখতে হবে, সপ্তম শ্রেনীর পর অস্টম ও নবম শ্রেনীতে কারিকলাম পদ্ধতি চালু হবে। ক্লাসের পড়া ক্লাসেই শেষ হবে। শিক্ষার্থীদের কোন প্রতার চাপ থাকবেনা। আজকের শিশু আগামী ভবিষৎ, তাদেরকে দেশের আইন কানুন, নিয়ম, আচার আচারন সঠিক ভাবে জানাতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা নতুন প্রজন্ম আমাদের উপহার দিবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হকের সভাপতিত্বে ষোলঘড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহবুদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হাই।

Model Hospital

খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপে মধ্য ইচলি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সোবহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব প্রাথমিক গোল্ড কাপে আমানুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাপিম্পয়ান হয়। খেলা শেখ বিজয়ী বিজিত দলের হাতে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিগন পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সমাজ সেবক, মুক্তিযুদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্রছাত্রীসহ সুধিজন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital