শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন প্রজেক্টরে প্রচার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২, ৩:২০ পিএম
ছেংগারচর পৌরসভায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন প্রজেক্টরে প্রচার

মতলব উত্তর ব্যুরো : স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হয়।।

শনিবার সকাল ১১.২০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। অনুষ্ঠানটি বিটিভি বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার হয়েছে। যানবাহন চলাচলের জন্য বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মার মাওয়া প্রান্তে বেলা ১২টার দিকে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের পর আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহরও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে পৌর মিলনায়তনে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান নাগরিক ও শিক্ষার্থীদের জণ্য প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব শাহ মো. আবু সুফিয়ান, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হোছাইন মো. ইয়াছিন, প্রভাষক আবদুল হাকিম খান, কামরুল হাসান, আহসান উল্লাহ, কামরুন নাহার, পৌর কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ নিপু’সহ অন্যান্যরা।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital