সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সিলেটে ত্রাণ সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২, ১২:২২ পিএম
সিলেটে ত্রাণ সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার : ত্রাণ সহায়তা নিয়ে সিলেটের অসহায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা। ২৭ জুন সোমবার বিকেলে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা নগদ অর্থসহ ৫ লক্ষাধিক টাকার ত্রাণ সহায়তা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার সকাল থেকে সেখানকার প্রত্যন্ত গ্রামাঞ্চলে পানিবন্দী অসহায় মানুষদের মাঝে এই ত্রাণ সহায়াতা পৌঁছে দেয়া হবে।

চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের এই ত্রাণ সহায়তার প্রতিটি প্যাকেটে রয়েছে চাউল, ডাল, আলু, পেয়াজ, তেল, চিড়া, মুড়ি, খাওয়ার স্যালাইন, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন, শিশু এবং বড়দের জন্য জ্বর-ঠান্ডার টেবলেট, সিরাপসহ ভিভিন্ন ঔষদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবেদিন জানান, পীর সাহেব চরমোনাই এর নির্দেশক্রমে বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখা সব সময় দেশ, মানুষ ও মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। বিশেষ করে করোনার দূর্যোগে আমাদের কার্যক্রম চাঁদপুরবাসীর কাছে প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় সিলেটের অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ানো। সিলেটের এই মানবিক বিপর্যয়ে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় তত্ত্বাবধায়নে বন্যার্তদের পূর্নবাসন, মেডিকেল টিম ও ত্রাণ সহায়তায় ২০টি টিম কাজ করে যাচ্ছে। আমাদের ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ৩ লক্ষ ২৫ হাজার টাকা দেয়া হয়েছে।

তিনি আরো জানান, আজকে আমরা নগদ অর্থসহ ৫ লক্ষাধিক টাকার ত্রাণ সহায়তা নিয়ে সিলেটে যাচ্ছি। এখানে ট্রাকভর্তি চাউল, ডাল, আলু, পেয়াজ, তেল, চিড়া, মুড়ি, খাওয়ার স্যালাইন রয়েছে। শুধু তাই নয়, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন, শিশু এবং বড়দের জন্য জ্বর-ঠান্ডার টেবলেট, সিরাপসহ ভিভিন্ন ঔষদ রয়েছে। আমাদের এই মানকিক কাজে চাঁদপুরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনের প্রতিটা নেতাকর্মী যে অক্লান্ত পরিশ্রম করেছে সে জন্য তাদের প্রতিও ধন্যবাদ জানাই।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবেদিন, সেক্রেটারি মো. ইয়াসিন রাশেদিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন, জেলা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মাহাদি হাসান, ইসলামি যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক এইচএম নিজাম, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি সেলিম হোসাইন, পৌর যুব আন্দোলনের সভাপতি মো. শাহিন খান প্রমুখ।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার