সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে এক বউকে নিয়ে দুই স্বামীর টানাটানি !

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১২:০০ পিএম
হাজীগঞ্জে এক বউকে নিয়ে দুই স্বামীর টানাটানি !

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ বছর ধরে স্বামী-স্ত্রী মিলে গ্রাম পুলিশের চাকরি করছেন। দ্বিতীয় বিয়ে করে কয়েকদিন সংসার করলেও পরে প্রথম স্ত্রীর চাপে পড়ে তালাক দিতে বাধ্য হন স্বামী। এবার দ্বিতীয় বিয়ে করে আলোচনায় সেই প্রথম স্ত্রী। গ্রাম পুলিশের চাকরি করা সেই স্ত্রীর এখন দুই স্বামী।

ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের হাটিলা গ্রামে। গত কয়েকদিন ধরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ঝর্ণা বেগমের দুই স্বামী নিয়ে চলছে তোলপাড়।

সরেজমিনে গিয়ে জানা গেলো গ্রাম পুলিশ ঝর্ণা বেগম দ্বিতীয় স্বামীকে নিয়ে আলীগঞ্জের বাসা ভাড়া উঠেন। মর্জিনা বেগমের প্রথম স্বামী মনির হোসেন স্ত্রীকে ফিরে পেতে এখন দ্বারে দ্বারে ঘুরছেন। ঝরনা বেগমের তিন ছেলে সন্তান ও তার স্বামীর দ্বিতীয় ঘরের এক কন্যা সন্তানসহ ছয় জনের সংসার এখন ছিন্ন-ভিন্ন।

গ্রাম পুলিশ মনির হোসেন বলেন, সুখের আশায় দ্বিতীয় স্ত্রীকে অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন শেষ বয়সে আমার স্ত্রীকে কেড়ে নিয়ে গেছে কামাল হোসেন। কামাল হোসেনের শাস্তির দাবী জানাই। এখন স্ত্রীকে ফেরত চান এই মনির হোসেন।

Model Hospital

কামাল হোসেন বিয়ের বিষয়টি স্বীকার করে বলেন, মনির হোসেন অনেক গালাগালি করেছে। তাই বিয়ে করেছি। নতুন বাড়ি করে নতুন বউকে আলাদা রাখতে চান এই কামাল হোসেন।

এদিকে কামাল হোসেনের প্রথম স্ত্রী মোমেনা আক্তার বলেন ৪২ বছর স্বামী সংসার করছি। স্বামীর বয়স ৬৩ বছর। সেই স্বামীকে কেড়ে নিয়ে গেছে ঝরনা। এখন স্বামীকে ফেরত চান তিনি।

এ বিষয়ে কথা হয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের সাথে। তিনি ঝরনা বেগম ও মনির হোসেন হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন। ঝরণা বেগম দ্বিতীয় বিয়ে করায় এখন পুরো ইউনিয়ন পরিষদ বিভ্রত।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”