সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের বিএনসিসি প্লাটুনের শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুন, ২০২২, ১২:৪২ পিএম
আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের বিএনসিসি প্লাটুনের শুভ উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে ৮ নং বিএনসিসি ব্যাটেলিয়ান ময়নামতি রেজিমেন্টের আয়োজনে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের বিএনসিসি প্লাটুন শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯জুন) সকাল ১১ টায় আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ বিএনসিসি প্লাটুন এর আয়োজনে ৮ নং বিএনসিসি ব্যাটেলিয়ান, ময়নামতি রেজিমেন্ট কলেজ বিএনসিসি প্লাটুন শুভ উদ্বোধন করা হয়।

আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক সেতারা খাতুনে ও আইসিটি প্রভাষক আশরাফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়নামতি রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্নেল মোঃ কামরুল ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বিএনসিসি একটি ভলান্টিয়ারী সংস্থা। সরকারী বেতনভুক্ত কর্মকর্তাদের তুলনায় বিএনসিসি কোন অংশে কম নয়। আল-আমিন স্কুল এন্ড কলেজের শিক্ষার মান ও কারিকুলাম সত্যি প্রশংসনীয়। এরকম একটি প্রতিষ্ঠানে বিএনসিসি চালু করা ভালো একটি উদ্যোগ। সরকারি বিভিন্ন বাহিনীর মতই বিএনসিসির অবস্থান। ক্যাডেটদের মতই চাকরি ক্ষেত্রে বিএনসিসির সমান সুযোগ রয়েছে।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রী কলেজের পিইউও ক্যাপ্টেন আবুল কালাম আজাদ, গভর্নিং বডির অভিভবক সদস্য প্রভাষক আলী আজগর প্রমূখ।

আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের বিএনসিসি প্লাটুন শুভ উদ্বোধন অনুষ্ঠানে ময়নামতি রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্নেল মোঃ কামরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পুরান বাজার ডিগ্রী কলেজ পি ইউ ও লেফটেন্যান্ট শোয়েব, মতলব ডিগ্রি কলেজের পি ইউ ও সেকেন্ড লেফটেন্যান্ট কামাল হোসেন, চাঁদপুর সরকারি কলেজের সেলিনা পারভীন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের পি,ইউ ও নুরুন্নাহার, আল-আমিন স্কুল এন্ড কলেজের পি ইউ ও আতিকুর রহমান, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ‌সি‌নিয়র শিক্ষক তাফাজ্জল হো‌সেন, জাকির হোসেন, আ‌মির হামজা, মোঃ ম‌নির হোসেন, ফারুক রানা জু‌য়েল, গুনরাজ‌দি শাখার ইনচার্জ ফারহানা আক্তার, বাবুরহাট শাখার ইনচার্জ কাজী মোঃ জামান।

অনুষ্ঠান শুরুর পূর্বে প্রধান অতিথিকে চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজে বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রধান করা হয়।

অনুষ্ঠান শেষে কেক কেটে বিএনসিসি প্লাটুনের শুভ উদ্বোধন করা হয়।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার