শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টায় বখাটে হানিফা তালুকদার আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ জুলাই, ২০২২, ৩:২১ পিএম
চাঁদপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টায় বখাটে হানিফা তালুকদার আটক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় ও উত্ত্যক্ত করার ঘটনায় দায়েরকৃত মামলায় এক ইউপি চেয়ারম্যানের শ্যালক হানিফা তালুকদার নামে বখাটেকে আটক করেছে মডেল থানা পুলিশ।

ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা সেই স্কুল ছাত্রী আসা-যাওয়ার পথে তাকে উত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করে সেই বখাটে যুবক।
এই ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে চাঁদপুর মডেল থানা একটি মামলা দায়ের করেন। রবিবার ভোরে চাঁদপুর মডেল থানার এসআই ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পে অভিযান চালিয়ে সেই বখাটে মাদক সেবনকারী ও বহু অপকর্মের হোতা হানিফা তালুকদারকে আটক করে থানায় নিয়ে আসে।

স্কুল ছাত্রীর মা জানান, এই বখাটে হানিফা তালুকদার একে একে সাতটি বিয়ে করেছে, মে আসা যাওয়ার পথে তাকে বিয়ের প্রস্তাব দেয় ও আজেবাজে কথা বলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করলে সেই বখাটে হানিফা তালুকদার ক্ষিপ্ত হয়ে মেয়েকে মারধর করে ও তার বাবাকেও হামলা চালায়।

ঘটনাটি চাঁদপুর পুলিশ সুপার জানতে পেরে মামলা করে আসামিকে ধরার জন্য মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। অবশেষে সেই বখাটেকে আটক করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Model Hospital

স্থানীয়রা জানান, ওয়ারলেস এলাকার ঘোড়ামারা আশ্রম প্রকল্পের বাসিন্দা এই হানিফা তালুকদার তার দুলাভাই লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের দাপট দেখিয়ে এলাকায় রাম রাজত্ব কায়েম করছে। সে একে একে সাতটি বিয়ে করেও ক্ষ্যান্ত হয়নি। কিছুদিন পূর্বে সুমি নামে এক মেয়েকে খবর দিয়ে নিয়ে নতুন বাজার ব্রিজের মাঝখান থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। সেই সুমি আক্তার হানিফার বোনের ছেলে হৃদয়ের সাথে প্রেম করে বিয়ে করার ঘটনায় সে ক্ষিপ্ত হয়ে এমন কাজটি করেছে। সেই ঘটনায় হানিফা তালুকদারের আপন বড় বোনের জামাই লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান তার লোকজন দিয়ে চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করার কারণে সেই ভুক্তভোগী নারী সুমি মামলা দিতেও ভয় পায়। অবশেষে সপ্তম শ্রেণীর ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে ও তাকে শারীরিক লাঞ্ছিত করার ঘটনায় এই লম্পট হানিফা তালুকদারের বিরুদ্ধে অবশেষে মামলা দায়ের করা হয়।

পুলিশ তাকে আটক করে থানা নিয়ে যাওয়ার পর মামলার বাদি স্কুল ছাত্রীর মাকে ও বাবাকে জানে মেরে ফেলার হুমকি দিতে শুরু করে। তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

এছাড়া এই হানিফা তালুকদারের প্রতারণার শিকার হয়ে অনেক মেয়ে তাদের জীবন যৌবন হারিয়েছে। তার বিরুদ্ধে কঠোর আয়নালক ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান ভুক্তভোগীরা।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।