সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর গ্র্যান্ড সিটি রেস্টুরেন্টে গ্রাহকদের সাথে প্রতারণা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ জুলাই, ২০২২, ৩:০০ পিএম
চাঁদপুর গ্র্যান্ড সিটি রেস্টুরেন্টে গ্রাহকদের সাথে প্রতারণা

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটের সামনে অবস্থিত গ্র্যান্ড সিটি রেস্টুরেন্ট কতৃপক্ষ গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী কয়েকজন গ্রাহকরা জানান গত ০৪ জুলাই দুপুরে আমরা কয়েকজন বন্ধুরা গ্র্যান্ড সিটি রেষ্টুরেন্টে খাবার খেতে যাই। তাদের মেনুতে থাকা তিনটি হ্যান্ডি বিরিয়ানী যার প্রতিটির মুল্য ৩০০ টাকা করে ও একটি ব্যাম্বু বিরিয়ানী যার মুল্য ২৫০ টাকায় অর্ডার করা হয়। কিছু সময় পর খাবার পরিবেশন করা হয়।তাদের নিয়ম আনুযায়ী ব্যাম্বু বিরিয়ানী যথারীতি ব্যাম্বুতে আর হ্যান্ডী বিরিয়ানী তাদের স্টীলের হাড়ীতে পরিবেশন করে। ব্যাম্বু বিরিয়ানিটি গরম ছিল কিন্তু হাড়ী বিরিয়ানিটি উপরে কিছুটা গরম ছিল কিন্তু ভিতরে সম্পুর্ণ ঠান্ডা ছিল এবং পরিমান অনেক কম ছিল।

যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় রেষ্টুরেন্ট কতৃপক্ষ বলে এটা এমনই। আর তাদের খাবারের সাথে পরিবেশন করা সালাদ ২ টুকরো শষা ও আচার, যার পরিমান এতটাই কম ছিল ৪ জনের জন্য দেখতে তা খুবই দৃষ্টিকটু ছিল। যখন কেষ্টুরেন্টে কতৃপক্ষকে বলা হয় তারা উত্তর দেয় আমাদের এই পরিমানই পরিবেশন করা হয়। পরবর্তীতে ম্যানেজারকে বলা হয় তিনি সম্পুর্ণ বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং কারন হিসেবে বলেন সার্ভিসের সবাই নতুন এবং খাবার ঠান্ডার জন্য বলা বিদ্যুৎ অনেক সময় না থাকার জন্য এমন হয়েছে। যখন এর বিপরীতে তাকে প্রশ্ন করা হয় যে আপনারা কি রান্না বিদ্যুৎ চালিত চুলাতে করেন কিনা তখন তাদের কোন উত্তর পাওয়া যায় নাই। ম্যানেজার কাছ থেকে মালিকপক্ষের মোবাইল নাম্বার চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে ফেইসবুকের একটি ফুড গ্লাটন নামক পেইজে ঘটনাটি শেয়ার করা হলে অনেকেই তাদের সাথে ঘটে যাওয়া একই ব্যবহার ও নিম্ন মানের খাবার পরিবেশনের অভিজ্ঞতার কথা বলেন। যা থেকে বুঝা যায় তারা গ্রহকদের সাথে প্রতিনিয়ত খাবার ব্যবসার নামে প্রতারণা করে আসছে। তাই ভক্তোভোগীদের দাবী যথাযথ কতৃপক্ষ তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবে।

Model Hospital

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার