সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মাস্ক নিয়ে মাঠে নৌ-পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ২:১৪ পিএম
মতলব উত্তরে মাস্ক নিয়ে মাঠে নৌ-পুলিশ

মনিরুল ইসলাম মনির : ‘মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির উদ্যোগে করোভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মোহনপুর পশুর হাটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এই মাস্ক বিতরণ করেন চাঁদপুর অঞ্চল নৌ-পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। মাস্ক বিতরণ অনুষ্ঠানে নৌ-পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান কীভাবে মাস্ক ব্যবহার করলে করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষা রাখা যায় এই বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ক্রমান্বয়ে বাড়ছে। এ জন্য সকলকে সচেতন থাকতে হবে। পরিবারের সবাই মাস্ক পড়ার অভ্যাস গড়ে তোলতে হবে। ‘আসুন সবাই মাস্ক পড়ি, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি’ এই স্লেøাগানকে সামনে দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি ।

মাস্ক বিতরণ অনুষ্ঠানে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ’সহ অন্যান্য নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর অঞ্চল নৌ-পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, একজন ব্যাপারী অনেক কষ্ট করে তার পশু পালন করে বিক্রির জন্য নিয়ে আসেন। তার গরুর রশি ধরে টান দেয়া হবে, তা হবেনা। সে যে হাটে ইচ্ছা সেই হাটেই যাবে। তাকে জোর করে কোথাও নামানো যাবেনা। নৌ পথে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি রোধে বাড়তি টহল ও নিরাপত্তা জোরদার করেছি। আশা করি কোথাও কোণ অভিযোগ থাকবেনা, যদি কোন অভিযোগ পাওয়া যায় বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা।

Model Hospital

অভিযোগ থাকে গরুর ব্যাপারী তাদের ইচ্ছামতো হাটে যেতে চাইলেও অনেক সময় রশি টেনে তাদের জোর করে থামিয়ে গরু নামিয়ে নেওয়া হয়। এ ধরনের কাজ করতে দেওয়া হবে না। কেউ এ ধরনের চেষ্টা করলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। ব্যাপারীরা যে হাটে ইচ্ছা সে হাটে গরু নামাবেন। সব প্রতিকূলতা উপেক্ষা করে নৌ পুলিশ নৌপথে নিরাপত্তা প্রদান করে যাচ্ছে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”