রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

খেলাধুলার ব্যাপারে থানা পুলিশ আপনাদের পাশে থাকবে; ওসি শাহজাহান কামাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ২:১৭ পিএম
খেলাধুলার ব্যাপারে থানা পুলিশ আপনাদের পাশে থাকবে; ওসি শাহজাহান কামাল

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কলাকান্দা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট প্রজেক্টর কাপ ২০২২ এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বারোআনি একাদশ বনাম মহিয়ষী নারী হোসনে জাহান উচ্চ বিদ্যালয় একাদশ অংশ গ্রহণ করে।

কলাকান্দা খান বাড়ি মাঠে বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ, এসআই মোঃ রিদুয়ান, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম, সদস্য সাংবাদিক ইসমাইল খান টিটু, সাংবাদিক আরাফাত আল-আমিন, তাইজুল ইসলাম সাগর।

আরো উপস্থিত ছিলেন, কলাকান্দা স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের আয়োজক, মোঃ রাজিব সরকার, ফয়সাল আল মুরাদ, মেরাজ দেওয়ান, জামাল খান, জামান খান, গিয়াস উদ্দিন ভুইয়া, সৈকত ভুইয়া, হানিফ মিয়াজি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দ।

Model Hospital

ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ফুটবল খেলা একটি আন্তর্জাতিক জনপ্রিয় খেলা। এই খেলার মাধ্যমে দর্শক ব্যাপক আনন্দ উপভোগ করে থাকেন। তাই আমি সকল খেলোয়াড়কে বলব খেলার শৃঙ্খলা বজায় রাখবেন। যাতে দর্শক আনন্দ পায়। তিনি আরও বলেন, বাজে আড্ডা ছেড়ে যুবকরা খেলাধুলা করবেন। খেলাধুলার ব্যাপারে থানা পুলিশ আপনাদের পাশে থাকবে। এই খেলা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

খেলায় চলাকালীন কোন দল গোল করতে পারে নি। খেলা শেষে ট্রাইব্রেকারে মহিয়ষী নারী হোসনে জাহান উচ্চ বিদ্যালয় জয়ী হয়ে ফাইনালে উঠে। এরআগে প্রথম সেমিফাইনালে আদুরভিটি বনাম কলাকান্দা একাদশ খেলায় কলাকান্দা ফাইনালে উঠে।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।