শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মতলবে উশৃংখল স্বামী স্ত্রী কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৩:১৭ পিএম
মতলবে উশৃংখল স্বামী স্ত্রী কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুগন্ধি গ্রামে এক উশৃংখল দম্পত্তির বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামবাসী। মানুষের একাধিক মোবাইল ফোন চুরি করে ধরা খাওয়ার পর উল্টা মোবাইলের মালিক ও পঞ্চায়েতদের বিরুদ্ধে মামলা করে মানুষকে হয়রানি করেন ওই গ্রামের আকলিমা ও তার স্বামী জাকির হোসেন।

মানববন্ধন শেষে ওই উশৃংখল দম্পতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন শত শত নারী পুরুষ। আক্তার মাস্টার, বিল্লাল হোসেন অজি, বিল্লাল হোসেন মোল্লা, নুরুল হক মিজি, সিরাজ মীর, হান্নান মীর, শফিক ও আরো কয়েকজন নারী সহ ক্ষিপ্ত মানববন্ধনকারীরা বলেন, আকলিমা ও তার স্বামী জাকির হোসেন এলাকার মানুষের মোবাইল ফোন চুরি করে। এমন ঘটনা অনেক হাতে নাতে ধরা খেয়েছে। কিন্তু এই ঘটনায় গ্রামে শালিশ বৈঠক ডাকা হলে পরে উপস্থিত মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে তারা হাজির হন না। হাজির না হয়ে উল্টা মোবাইল মালিক ও শালিশ বৈঠকের পঞ্চায়েতদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। এভাবে একাধিক মামলা করে গ্রামের মানুষকে অযথা হয়রানি করে আসছে তারা। নিজে অপরাধ করে আর উল্টা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। শুধু তাই নয় মানুষকে বিভিন্ন ভাবে হামলা মামলা ও মেরে ফেলার হুমকি দিয়ে আসছে।

এই ক্ষেত্রে তাদের কিছু বহিরাগত সন্ত্রাসী প্রকৃতির লোক ও জাকির ভাই বশির এবং তার চাচাতো ভাইয়েরা, দারোগা নজরুল ইসলাম পিছনের শক্তি হিসেবে কাজ করে আসছে। উশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত দুশ্চরিত্রবান আকলিমা প্রায়ই বলে যে, সে এসআই নজরুলকে কল দিলেই যে কাউকে ধরে নিয়ে যাবে। তাছাড়া সামাজিকভাবে মহিলাকে অপরাধ না করার জন্য বলা হলে সে তার সন্তানকে মেরে অথবা নিজের ঘরে আগুন দিয়ে এলাকাবাসীকে মিথ্যা মামলায় ফাঁসাবে বলে হুমকি ধামকি দিয়ে থাকে। তাই এই দম্পত্তির অপকর্ম ও অত্যাচার থেকে রক্ষা পেতে এলাকাবাসীর পক্ষে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা আইনি সহয়তার মধ্য দিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।

এলাকাবাসী আরো বলেন, গত বছরের মাঝামাঝি সময় মোরশেদের মোবাইল ফোন চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নি। পরে গত ১৪/০৯/২১ইং তারিখে মোরশেদ তার হারিয়ে যাওয়া মোবাইলে কল দিলে রিংটোন বাজতে থাকে। আকলিমার ঘরে রিংটোনের শব্দ পেয়ে এলাকার উপস্থিত ৭/৮ জন সামাজিক লোকজনকে নিয়ে আকলিমার ঘরে গেলে মোবাইলটি পাওয়া যায়।

Model Hospital

পরোক্ষণে এলাকার মানুষকে আকলিমা গালমন্দ করে এবং বিভিন্নভাবে হুমকি দেয়। এবং তার কয়েকদিন পরেই বিল্লাল, আশানুর, জয়নাল মোরশেদ, আবদুল্লাহ, মাজহারুল ও তানজিলার বিরুদ্ধে কোর্টে মিথ্যা মামলা দায়ের করে আকলিমা তাদেরকে হয়রানি করছে।

এই মামলা তদন্ত প্রতিবেদন দিতে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা বেগমকে নির্দেশ প্রদান করেন আদালত। তার প্রেক্ষিতে তদন্তে এসে কর্মকর্তা মামলার সাক্ষী ও এলাকাবাসীর জবানবন্দি ও সকল তথ্য প্রমাণ অনুযায়ী বাদী আকলিমার সাজানো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দৃশ্যমান হয়।

এর কিছুদিন পরেই মৃত চান মিয়ার ছেলে মোক্তারের মোবাইলটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। এর কয়েকদিন পরে মোক্তারের চুরি যাওয়া মোবাইলটি আকলিমা কর্তৃক বিক্রি হকারের কাছে বিক্রি করার সময় মোক্তারের স্ত্রী আছমা বেগম দেখে ফেলেন। পরে আকলিমাকে জিজ্ঞেস করলে তিনি জানান এটা তার মোবাইল। ওই সময় গ্রামের আরো কয়েকজনের উপস্থিতিকে প্রমাণ হয় যে, এটা মোক্তারেরই মোবাইল। পরোক্ষণে হকারের কাছ থেকে আছমা বেগম এলাকার লোকজনের উপস্থিতিতে টাকা দিয়ে মোবাইলটি কিনে রাখেন। এ ঘটনার পর মোক্তার ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল আকলিমা ও তার স্বামী জাকির।

ঘটনাটি মিমাংশা করার জন্য এলাকার পঞ্চায়েত শালিশ বৈঠক ডাকে। কিন্তু ওই বৈঠকে আকলিমা গং হাজির হননি। বরং উল্টা মোক্তারকে ১নং বিবাদী করে আলমগীর, আছমা বেগম, ফাতেমা বেগম, ভুলু বেগম, স্বপ্না বেগম, মাজহারুল ও শাহানুর সহ পঞ্চায়েতদের বিরুদ্ধে ঘটনার তারিখ ১৩/০৩/২২ইং তারিখ দেখিয়ে কোর্টে আরেকটি মামলা দায়ের করে আকলিমা। অথচ ওই তারিখে সুগন্ধি গ্রামে কোন ঘটনাই ঘটেনি। এর কয়েকদিন পরেই মোক্তারের স্ত্রী আছমাকে জাকির, আকলিমা ও জাকিরের ছেলে মারধর করে।

আছমার হাতে কোপ দিয়ে কাটা রক্তাক্ত জখম করে। ওই ঘটনায় আছমা বাদী হয়ে আকলিমা গংদের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে এলাকাবাসীর মধ্যস্থতায় শালিশ বৈঠকে উভয় পক্ষ আপোষ মিমাংশা হন। ও উভয় পক্ষ নিজ খরচে মামলা তুলে আনবে বলে ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর সম্পাদন করেন। আপোষনামায় শর্ত মোতাবেক মোক্তার ও আছমা আদালত থেকে দুটি মামলা তুলে আনলেও আকলিমা কর্তৃক যে দুইটি মামলা আছে উঠায়নি। এবং কেন মামলা উঠাবেন না এলাকাবাসী তাকে জিজ্ঞেস করলে আকলিমা বলে মামলার আইও আমাকে মামলা তুলতে না করেছে। তারপর নজরুল দারোগার কাছে এলাকাবাসী গেলে তিনি শালিশ বৈঠকের আপোষনামা গ্রহন করেননি এবং থানায় বসেই তদন্ত প্রতিবেদন তৈরি করে পাঠিয়ে দিবে বলে জানিয়ে দেয়।

এরপর থেকে আকলিমা ও জাকির বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। আকলিমা জাকির দম্পত্তির এই অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে সুগন্ধি গ্রামবাসী। তাদের মোবাইল চুরি, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানিসহ তাদের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী এবং মতলব উত্তর থানায় আকলিমা, জাকির তাদের সহায়তাকারী জাকিরের ভাই বশির, মজনু, মোঃ শরীফ, হানিফ, শহীদ উল্লাহ ও আহসান উল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আকলিমা কর্তৃক সাবেক সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে থাপ্পর দেয়াসহ তাদের অপকর্মের কারণে সমাজের মানুষের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। যেকোন সময় মারাত্মক দূঘর্টনা ঘটতে পারে ধারনা করা হচ্ছে।

এ ব্যাপারে মতলব উত্তর থানার এএসআই নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় আমার কাছে একটি অভিযোগ ছিল। তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়েছে। এর বেশি কিছু আমি জানি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যা সত্য পেয়েছি তা ই তুলে ধরেছি। এদিকে এসব ব্যাপারে কথা বলার জন্য আকলিমা ও জাকিরের বাড়িতে গিয়ে খোঁজ করলেও তাদের পাওয়া যায়নি।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।