বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে নয় ঘর পুড়ে ছাই

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১২:৪৭ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে নয় ঘর পুড়ে ছাই
মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অগ্নিকান্ডে ৯টি ঘর ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীরা জানিয়েছে।
শুক্রবার রাতে উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ ঘোড়াধারী গ্রামের পাটোয়ারী বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ফরিদ উদ্দিন মাছুদ, মধু খাতুন, হাজেরা বেগম, ফাতেমাসহ একাধিক লোকজন জানায়, ১৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় বাড়ির পুরুষ লোকরা বাজারে চলে যায়। এসময় ওই বাড়ির আলিমউদ্দিনের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘরগুলো ঘনবসতি হওয়ায় দ্রুত আগুন এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ে। তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
খবর পেয়ে মতলব ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও এলাকাবাসাসীর সহযোগিতায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে শিউলী বেগম, শেফালী বেগম, রূপালী বেগম, হাজেরা বেগম, আলীমুদ্দিন, আরিফ মিয়াসহ ১০/১২জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো- দক্ষিণ ঘোড়াধারী গ্রামের পাটোয়ারী বাড়ির আলীমুদ্দিন পাটোয়ারী, শরীফ হোসেন, আরিফ মিয়া, মনির হোসেন, হেলাল উদ্দিন, আবু পাটোয়ারী, হাবু পাটোয়ারী, আইয়ুব আলী, ইসমাইল পাটোয়ারী ও আনিস পাটোয়ারী।
এদিকে আজ শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের সদস্যদের শান্তনা দিতে দুপুরে ওই বাড়িতে উপস্থিত হন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক ও ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ঘনবসতি হওয়ায় একটি ঘর হতে অন্য ঘরগুলোতে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রাণহানি না ঘটলেও গরিব অসহায় মানুষগুলো ঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। আপাতত উপজেলা পরিষদ হতে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে সহযোগীতা প্রদান করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital