বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৩:১৩ পিএম
ফরিদগঞ্জে ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ২ দিন পর পার্শবত্বি বাড়ির পুকুর থেকে মানষিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৭ই জুলাই রোববার সকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড় সাফুয়া গ্রামের হাঁসের বাড়ির পুকুর থেকে লোকমান হোসেন খোকন (৪০) এর লাশ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্থান্তর করেন পুলিশ।

পরিবারের লোকজন জানান, পৌর এলাকার ৬নং ওয়ার্ড় সাফুয়া গ্রামের পাটওয়ারী বাড়ির লুৎফুর রহমানের বড় ছেলে লোকমান হোসেন খোকন র্দীঘ কয়েক বছর ধরে মানষিক ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করে। গত ১৫ই জুলাই শুক্রবার রাত থেকে খোকনকে খুঁজে পাওয়া যায়নি। এর আগেও কয়েকবার এই ভাবে বাড়ি থেকে বের হয়ে হয়ে গেছে খোকন। কয়েক দিন পর আবার ফিরে আসতো। রোববার সকালে একই গ্রামের হাঁসের বাড়ির পুকুরে খোকনের লাশ ভাষমান অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন।

এসময় স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। লাশটি উদ্ধারে পরে খোকনের ছোট ভাই রতন তার বড় ভাই বলে লাশটি সনাক্ত করেন।

Model Hospital

ফরিদগঞ্জ থানার অফিসার ইনর্চাজ শহিদ হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। ছেলেটি মানষিক ভারসাম্যহীন থাকায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital