বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জেলায় ৫ম বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ফরিদগঞ্জের ওসি শহীদ হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৩:২৫ পিএম
জেলায় ৫ম বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ফরিদগঞ্জের ওসি শহীদ হোসেন

এস এম ইকবাল : চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ৫ম বারের মতো নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।

১৭ জুলাই রোববার দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস্ এ অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার এ ঘোষণা দেন। পরে তিনি ওসি মোহাম্মদ শহীদ হোসেনের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদিপ্ত রায় (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার জনাব সোহেল মাহমুদ পিপিএম (হাজীগঞ্জ সার্কেল), সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) জনাব মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) জনাব মোঃ আবুল কালাম চৌধুরী ও চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা এবং পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

জানা যায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরীতে এ পর্যন্ত পঞ্চম বারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন।

Model Hospital

এই সম্মাননা স্মারক পঞ্চম বারের মতো গ্রহণের পর ওসি মোহাম্মদ শহীদ হোসেন সবার কাছে নিজের জন্য দোয়া চান এবং পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital