শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জোর করে জমি দখলের চেষ্ঠা; পাল্টা পাল্টি অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৩:৪১ পিএম
ফরিদগঞ্জে জোর করে জমি দখলের চেষ্ঠা; পাল্টা পাল্টি অভিযোগ

এস এম ইকবাল : ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারি থানায় পাণ্টা পাল্টি অভিযোগ। রক্তক্ষয়ি সংর্ঘষের আসংখ্যা। দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি স্থানীয় লোকজনের। ঘটনা ঘটেছে গতকাল ১৬ জুলাই শনিবার দুপরে উপজেলার ৯নং গোবিন্ধপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড় নয়ারহাট বাজারে।

ঘটনার সূত্রে জানাযায়, প্রয়াত মুক্তিযোদ্ধা রফিক আহমেদের ছেলে জাহিদুল সরকারের সাথে একই বাড়ির সৈয়দ আহম্মেদ সরকারদের সাথে নয়ারহাট বাজারের একটি জমি নিয়ে বিরোধ রয়েছে। উক্ত জমি কে কেন্দ্র করে সৈয়দ আহাম্মদ সরকার, কবির হোসেন মিজি, মফিজুল ইসলাম সরকার ও আফির সরকারের সাথে মারামারি ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজনের সহযোগীতায় বিষয়টি মিমাংশা করার সিদ্ধান্ত গ্রহন করেন। কিন্তু তা নামে ১৭ই জুলাই রোববার প্রকাশ্যে জাহিদুল সরকার গংদের জমি জোর পূর্ব দখল করার জন্য সৈয়দ আহাম্মদ সরকার, কবির হোসেন মিজি, মফিজুল ইসলাম সরকার ও আরিফ সরকার তাদের জমিতে থাকা গাছ পালা কেটে জমি দখল করার চেষ্টা করেন। এসময় জাহিদুল গংরা বাধ্যহয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে জানাযায়, নয়ারহাট বাজারে ৭৭৮৩ নং আন্দরে ৭৫ পয়েন্ট সম্পত্তি পৈত্রিক সূত্রে মালিক হন। তাদের মালিকানা সম্পত্তি জবর দখল চেষ্টায় লিপ্ত থাকেন বলে অভিযোগ করেন তিনি। এসময় তারা জাহিদুল সরকার গংদের জমির গাছপালা কেটে পেলে। এবং তাদের প্রানে মেরে পেলার হুমকি দিয়ে থাকেন বলে অভিযোগে পাওয়া যায়।

জাহিদুল ইসলাম বলেন, আমাদের প্রত্রিক সম্পতি এটা সৈয়দ আহাম্মেদ আমাদের জমি জোর পূর্ব অন্যস্থানে বিক্রয় করে দিচ্ছে। আমাদের জমি দখল করা চেষ্টা করছে। আমরা আমাদের জমির সুষ্ট সমাধান চাই।

Model Hospital

সৈয়দ আহাম্মদের ছেলে আরিফ বলেন, এই জমিতে ৪ অংশিদার ২৫ পয়েন্ট মালিক তারা ৭৫ পয়েন্ট। তারা আমাদের ২৫ পয়েন্ট দখল দিতে চায়না। আমরা আমাদের জমি দখল করতে বালু ও গাছ পালা কেটে দিয়েছি। এই জমি আমাদের।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, এই জমি জাহিদুলদের তারা প্রত্রিক সূত্রে মালিক। এই খানের ৭৫ পয়েন্ট জমির মালিক জাহিদুল গংরা। বাকি ২৫ পয়েন্ট মালিক সৈয়দ আহাম্মদ গং।

এ বিষয়ে থানার এস.আই আনোয়ার বলেন, আমি অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখি গাছ ওই জায়গার গাছ পালা কেটে দিয়েছে। আমি উভয় পক্ষেকে সমাধানের আগ পর্যন্ত শান্ত থাকার কথার নির্দেশ দিয়ে এসেছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital