শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কেরাম প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৩:০৬ পিএম
মতলব উত্তরে কেরাম প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা ৮নং ওয়ার্ড আদুরভিটি আদর্শ ক্লাবের উদ্যোগে কেরাম প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্বপন একাদশ ১-০ সেটে শামিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

মহসিন বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ছাত্রলীগের আহ্বায়ক মো. মনির হোসেন, সাংবাদিক সফিকুল ইসলাম রানা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শেখ ফরিদ বেপারী, আবদুল বাতেন মোল্লা, শাহিন মাষ্টার, মো. আবুল হোসেন সরদার প্রমুখ।

টুর্ণামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মো. মফিজুল ইসলাম, আবুল হোসেন সরদার, মো. শামিম, মো. ফয়েজ বেপারী। টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেন।

আয়োয়করা বলেন, এলাকার যুব সমাজ সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, অবসর সময় খেলাধুলার মধ্যে থাকলে যুবসমাজকে বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। সমাজে শান্তি ফিরিয়ে আনতে ও যুব সমাজকে খেলা মুখী করার জন্যই এ আয়োজন করা হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital