শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের মেঘনায় নৌযানে চাঁদাবাজিকালে আটক ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ২:৩৭ পিএম
মতলব উত্তরের মেঘনায় নৌযানে চাঁদাবাজিকালে আটক ৩

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে বাল্কহেডে চাঁদাবাজির সময় ৩ জনকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭০ টাকা ও চাঁদাবাজিতে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালায় মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ সময় হাতেনাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. দেলোয়ার হোসেন (৪০), পিতা সালেহ আহমেদ বেপারী, মো. জামাল পাইক (২৮), পিতা আবুল বাশার পাইক, কালাম বেপারী (১৯) পিতা সামেদ বেপারী সর্ব সাং বালার হাট, সখীপুর শরীয়তপুর।

এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নদীতে চলাচলকারী বাল্কহেড ও কার্গো ট্রলারে চাঁদাবাজি করে আসছিল। নৌযান শ্রমিকরা জানান, চাঁদাবাজদের হাতে আমরা দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে আছি। নৌপথে চলাচল কারর সময় তাদের নিয়মিত চাঁদা দিতে হয়। চাঁদার পরিমাণ ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত প্রতি ট্রিপে দিতে হয়।

এব্যাপারে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুজ্জামান বলেন, চাঁদপুর অঞ্চল নৌ-পুলিশের পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক যাত্রীবাহি এবং পন্যবাহী নৌযান নির্বিঘ্ন্নে চলাচলের জন্য আমরা নৌ পুলিশ সবসময় টহল দিয়ে তাদের নিরাপত্তা দিয়ে থাকি। চাঁদবাজি কিংবা যেকোন অপরাধ সংঘঠিত হওয়ার পূর্বেই আসামীদের ধরে আইনের আওতায় নিয়ে আসবো এবং আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Model Hospital

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।