শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে হেডফোনে গান শুনতে গিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৪:৪৩ পিএম
শাহরাস্তিতে হেডফোনে গান শুনতে গিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
মোঃ মাসুদ রানা :  চাঁদপুর লাকসাম  রেলপথে চলন্ত সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদে হেডফোনে গান শুনতে গিয়ে পা পিছলে নিচে পড়ে মৃত্যুমুখে পতিত হয়েছে মোঃ শাহ আলম (২১) নামে এক হোটেল শ্রমিক।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থা বেগতিক দেখে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ ঢামেকে প্রেরণ করে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি শাহরাস্তি রেলস্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল, রেলওয়ে, আহতের  স্বজন, স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওইদিন শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউপির হাওলাদার পাড়া গ্রামের আব্দুল রব মাঝির পুত্র মোঃ শাহ আলম চট্টগ্রাম তার কর্মস্থল রেস্টুরেন্টে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছিল। এরই মধ্যে চাঁদপুর লাকসাম রেলপথের শাহরাস্তি রেল স্টেশনে এলাকায় মুঠোফোনে হেড ফোনের মাধ্যমে  গান শোনা অবস্থায় বৃষ্টি শুরু হলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে তার দুটি পা ও শরীরের বিভিন্ন অংশ দুমড়ে মুছে যায়।
পরে এই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে শাহরাস্তি ফায়ার সার্ভিস শাহ আলমকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান জানান, আহত মোঃ শাহ আলম কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। মেহের রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি অবগত হয়েছেন বলে জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital