বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুলিশের সহায়তায় বিক্রি হওয়া দুই কন্যা সন্তান ফিরলো বাবা-মায়ের কোলে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ জুলাই, ২০২২, ২:২৯ পিএম
পুলিশের সহায়তায় বিক্রি হওয়া দুই কন্যা সন্তান ফিরলো বাবা-মায়ের কোলে

সাইফুল ইসলাম সিফাত : প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর বিক্রি হওয়া দুই কন্যা সন্তানকে বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ।

বুধবার দুপুরে দুই কন্যা সন্তান রিয়া ও ইভাকে তাদের জন্মধারিণী মা জান্নাত বেগমের কোলে তুলে দিলো হাজীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুই মেয়েকে বিক্রি করে বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করলেন এক বাবা- শিরোনাম প্রিয় চাঁদপুরে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিষয়টি গুরুত্ব দিয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ ও উপ-পরিদর্শক ইউনুছ মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে পৃথক দুটি স্থান থেকে দুই সন্তানকে উদ্ধার করেন।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ প্রিয় চাঁদপুরকে জানান, সন্তান দত্তক দেয়াটা তাদের রাষ্ট্রীয় বিধানানুযায়ী হয়নি। দুই সন্তানকে ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলালের উপস্থিততে তাদের মা-বাবার কাছে তুলে দেয়া হয়েছে।

Model Hospital

পূর্বের সংবাদটি পড়ুন… হাজীগঞ্জে দুই মেয়েকে বিক্রি করে বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করলেন এক বাবা!

দুই সন্তানকে কাছে পেয়ে মা জান্নাত বেগম প্রিয় চাঁদপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সন্তানদের কাছে পেয়ে আজ বড় শান্তি পাচ্ছি।
বাবা এমরান হোসেন বলেন, অভাব অনটনে পড়েছি। তাই এই ভুল সিদ্ধান্ত নিয়েছি। সন্তানদের কাছে পেয়ে ভালো লাগছে।

এদিকে রিয়াকে লালনপালন করার পরিবার বলছেন, রিয়াকে নেয়ার পর খাট থেকে পড়ে পা ভাঙ্গে। তারপর ঢাকায় চিকিৎসা করে কয়েক লাখ টাকা খরচা হয়েছে।

জানতে চাইলে উপ-পরিদর্শক ইউনুস বলেন, চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের দক্ষিণ আলগী এলাকার প্রবাসী মোতালেবের ঘর থেকে সিরাতুন মুনতাহা ওরফে ইভাকে (৫) এবং ফরিদগঞ্জ উপজেলার মান্দারতলী ভূইয়া বাড়ির বাবুল ভূইয়ার ঘর থেকে রিয়া (৩) কে উদ্ধার করা হয়। দুই সন্তানের বাবা এমরান হোসেন ও মা জান্নাত বেগম। তাদের গ্রামের বাড়ী হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা।

গেল ২০২০ সালের শেষের দিকে ৪০ হাজার টাকা করে পৃথক স্থানে দুই কন্যাকে ৮০ হাজার টাকায় বিক্রি করেন বাবা এমরান হোসেন। ওই সময় মা জান্নাত বেগমকে চট্টগ্রামে গার্মেন্টসের চাকরিতে ছিলেন। তাকে না জানিয়ে দুই সন্তানকে বিক্রি করেন বাবা।

রিয়া ও ইভা হয়তো গেলো দুই বছরে লালনপালন ও আদরের মা পেয়েছেন। এবার পেয়েছেন তাদের জন্মধারিণী মা। দুই কন্যা সন্তান বেড়ে উঠুক আপন মায়ের আদর স্নেহ আর ভালোবাসায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital