বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা প্রশাসকের সাথে ‘বিজয়ী’ নারী উদ্যোক্তাদের শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ জুলাই, ২০২২, ৪:৩১ পিএম
চাঁদপুর জেলা প্রশাসকের সাথে ‘বিজয়ী’ নারী উদ্যোক্তাদের শুভেচ্ছা বিনিময়
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সৈজন্য সাক্ষাৎ করেন নারী সংগঠন “বিজয়ী”।  ২০ জুলাই সকাল ১১ ঘটিকায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয়ী সংগঠনের নারী উদ্যোক্তাগন ফুলেল শুভেচছা জানিয়ে সৈজন্য সাক্ষাৎ করেন।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান উপস্থিত সকল নারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, চাঁদপুরের সকল উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করবেন। বিশেষ করে মহিলা ও সমাজ সেবা অধিদপ্তরের কে অবহিত করে রাখবেন যাতে উদ্যোক্তাদের জন্য নানা রকম প্রশিক্ষন সহ সুযোগ সুবিধা গুলো যথা সময়ে দেওয়া যায়।
নারী উদ্যোক্তা সৃস্টি ও উদ্যোক্তাদের সার্বিক সহায়তা ও নারী ক্ষমতায়নের লক্ষে তানিয়া ইশতিয়াক খান ২০২০ সালে “আমরা নহে দেবী, নহে সামান্য নারী আমরা নারী, আমরাই পারি, আমরাই বিজয়ী” স্লোগানে চাঁদপুরের নারীদেরকে নিয়ে একটি নারী উদ্যোক্তা সংগঠন প্রতিষ্ঠা করেন।
বিজয়ী এর ফাউন্ডার তানিয়া খান বলেন- বিজয়ীর লক্ষ্য ও উদ্দেশ্য হলো, নারীদের তৈরি পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ করে দেয়ার মাধ্যমে আত্মনির্ভরশীল ও আর্থিক স্বাবলম্বী করা।  নারীদের স্কিল ডেভলপমেন্ট এর জন্য বিভিন্ন ধরনের ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করে নারীদেরকে আত্মকর্মজীবী ও স্বয়ং সম্পূর্ণ করে আর্থিকভাবে স্বাবলম্বী করা। সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে সার্বিক সহযোগিতা করা।
অর্থনৈতিক স্বাবলম্বীর মাধ্যমে নারীর সামগ্রীক ক্ষমতায়ন প্রক্রিয়া ত্বরাম্বিত করে লিঙ্গ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশের সমাজ বাতাবরণের উপযোগী একটি অনন্য উদ্যোগ বিজয়ী এর। বিজয়ী প্রথমে চাঁদপুর জেলা পর্যায়ক্রমে বিভিন্ন জেলা ও উপজেলায় সম্প্রসারিত করে সমগ্র দেশব্যাপী একটি নারীবান্ধব আলাদা বিপণন নেটওয়ার্ক গড়ে তুলবে।
উন্নত বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু গৃহিণী নয়, বরং নিজের সাহসী চেষ্টায় একজন সফল উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা –  আসফিয়া জাহান, মারিয়া ইসলাম, রোকসানা আক্তার, কাসফি আয়রা, তাহমিনা মিম, তানজিলা রহমান ইলা ,পুস্পিতা পুস্প,সামিয়া খান, নেহা, আফসানা, আফরোজ, শাহনাজ বেগম ,তাসলিমা মুক্তার, নাহিদা আক্তার প্রমুখ।
-সংবাদ বিজ্ঞপ্তি

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital