শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জেলেদের চাল আত্মসাৎ; চেয়ারম্যান রনি পাটোয়ারী কারাগারে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ১:০৪ পিএম
চাঁদপুরে জেলেদের চাল আত্মসাৎ; চেয়ারম্যান রনি পাটোয়ারী কারাগারে

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান।

জেলেদের জন্য বরাদ্দ চাল আত্মসাৎ করার মামলায় অভিযুক্ত চেয়ারম্যান রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে বিচারক তার জামিন না মঞ্জুর করে এই আদেশ দেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী আহসান হাবিব জানান, ৫৩ দশমিক ৬৮০ টন চাল আত্মসাৎ মামলায় অভিযুক্ত হন তার মোয়াক্কেল শাখাওয়াত হোসেন পাটোয়ারী রনি।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের নির্দেশে মামলার বাদি হন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।

Model Hospital

এ বিষয়ে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রনজিত রায় চৌধুরী বলেন, ‘মূলত জেলেদের বরাদ্দকৃত চাল আত্মসাৎ মামলায় চেয়ারম্যান রনি পাটওয়ারী আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

গত ১৮ মে সংশ্লিষ্ট এলাকার জেলেদের জন্য বরাদ্দ চাল বিতরণ করতে গিয়ে মৎস কর্মকতা চালের পরিমাণে হেরফের হওয়ার বিষয়টি টের পান। পরে বিষয়টি ইউএনওকে জানান। তারপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ইউনিয়ন পরিষদ এবং লাগোয়া খাদ্য গুদাম সিলগালা করে দেয়।

ওই ঘটনার পর থেকে এলাকা ছেড়ে গা ঢাকা দেন চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital