সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রেমের অভিনয়ে গণধর্ষণ; বিদেশে পালানোর পায়তারা প্রধান আসামীর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ১:৪৪ পিএম
প্রেমের অভিনয়ে গণধর্ষণ; বিদেশে পালানোর পায়তারা প্রধান আসামীর

মতলব উত্তর ব্যুরো : প্রেমের অভিনয় করে প্রেমিকার সরলতার সুযোগে প্রেমিক ও তার বন্ধুরা গণধর্ষণ করেছে। এ ঘটনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাচানী গ্রামের আঃ সালাম মিজির ছেলে ইকবাল শামীম (৩৫)কে প্রধান করে গণধর্ষণ মামলা দায়ের করেছেন ওই ধর্ষিত তরুনী। তার বাড়িও একই গ্রামে।

মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ওই তরুনীর সাথে প্রধান আসামীর প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাদের বিয়ের কথাও পাকা হয়। ঘটনার ২০-২৫ দিন আগে ইকবাল শামীম প্রবাস থেকে দেশে আসে। গত ২১ জুন বাদীকে দেখা করতে বললে বাদী অসম্মতি জানায়।

আসামীর অনেক অনুরোধের পর তার কথা অনুযায়ী ঢাকার যাত্রীবাড়ীতে রাত ৮ টার সময় দেখা করে বাদী। ওই সময় আসামী ও তার বন্ধু মতলব উত্তরের বড়হলদিয়া গ্রামের আমজাদ প্রধানের ছেলে পারভেজ প্রধান এই দুইজন বাদীকে জোড় করে কেরানীগঞ্জ এলাকায় বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকা ১৪ নং রোডে অবস্থিত জননী বিল্ডিংয়ের ৩ তলা নিয়ে যায়। সেখানে বাদীকে রুমে আটকে রেখে রাত ১২.৩০ ঘটিকা হইতে ভোর রাত পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। পরে সকাল বেলা আসামীরা ঘুমিয়ে পড়লে কৌশলে রুম থেকে বেরিয়ে আসে বাদী। সেখান এসে ২২ জুন কেরানীগঞ্জ থানায় ওই ধর্ষিত তরুণী বাদী হয়ে গণধর্ষণ মামলা দায়ের করেন।

এর কিছুদিন পরে ওই বাদীকে প্রধান আসামী বিয়ে করবে প্রলোভন দেখিয়ে সাড়ে পাচানী গ্রামের তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে সাদা কাগজে জোড়পুর্বক স্বাক্ষর নেয় প্রধান আসামী সহ তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন। শুধু তাই তাকে গণধর্ষণ মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দেয় এবং বাদীর পরিবারকে অনেক বড় ক্ষতি করবে বলে হুমকি প্রদান করে। এঘটনায় ওই তরুনী বাদী হয়ে মতলব উত্তর থানায় জিডি দায়ের করেন।

Model Hospital

বাদী বলেন, আসামী ইকবাল শামীমের সাথে আমার প্রেমের সম্পর্কের কারণে তার অনুরোধে দেখা করতে যাই। ঘটনার পরে বিয়ের কথা বলে আমাকে তার বাড়িতে নিয়ে নির্যাতন করে আর মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। শুধু তাই প্রধান আসামী মামলা থেকে বাঁচতে বিদেশে পালিয়ে যাবে বলে পায়তারা করছে। আমি আইনের কাছে বিচার চাই।

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, জিডি করা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার