শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে মোবাইল রিচার্জে ১ টাকা কম দেয়ায় ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১১:৪০ এম
মতলবে মোবাইল রিচার্জে ১ টাকা কম দেয়ায় ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা
মাসুদ হোসেন : চাঁদপুরের মতলব দক্ষিণে মোবাইল রিচার্জে এক টাকা কম পাঠানোয় ব্যবসায়ীকে জরিমানা দিতে হলো ৫হাজার টাকা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে মতলব বাজারের মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোরের মালিক আল আমিনকে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি ৫০ টাকা দেন রিচার্জ করতে। তিনি তার সুবিধামত এমবি ও টকটাইম কিনবেন। কিন্তু ব্যবসায়ী আল আমিন এক টাকা কম পাঠিয়ে ৪৯ টাকা রিচার্জ করে দেন আব্দুল মান্নানের কাঙ্খিত মোবাইল নাম্বারে। এতে আব্দুল মান্নান ক্ষতিগ্রস্ত হয় এবং দোকানদারের কাছে এর প্রতিকার দাবি করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক আল আমিন সংক্ষুব্ধ ব্যক্তিকে কোনরূপ প্রতিকার না দিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাধ্যমে হুমকি প্রদান করেন এবং তাকে মানসিক ও সামাজিকভাবে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করেন।
এই মর্মে পরদিন গত ২১ জুলাই শনিবার সংক্ষুব্ধ ব্যক্তি আব্দুল মান্নান চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে সরাসরি লিখিত অভিযোগ দাখিল করেন। এ নিয়ে সোমবার (২৫ জুলাই) ভোক্তা অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ে উভয় পক্ষের শুনানি নেয়া হয়।
এতে অভিযুক্ত প্রতিষ্ঠান দোষ স্বীকার করে এবং দোষী সাব্যস্ত হয়। ভোক্তার অর্থ ও উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত করায় এবং প্রতিশ্রুত সেবা যথাযথভাবে প্রদান না করায়  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ ১ হাজার ২৫০ টাকা তাৎক্ষণিকভাবে অভিযোগকারী আব্দুল মান্নানকে প্রদান করা হয়েছে। এবং তার মূল্যবান বক্তব্য রেজিস্টারে নোট নেয়া হয়েছে। জনস্বার্থ রক্ষায় ভোক্তা অধিদপ্তরের এরূপ কার্যক্রম চলমান থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital