বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চাচার মোটর সাইকেল থেকে পড়ে ভাতিজা নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১:৪২ পিএম
ফরিদগঞ্জে চাচার মোটর সাইকেল থেকে পড়ে ভাতিজা নিহত

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ-হরিনা সড়কে চাচার মোটর সাইকেল স্লিপ করে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ভাতিজা মো. ইউসুফ(১১) এর মৃত্যু হয়েছে।

এসময় ঘাতক ট্রাককে আটক করেছে স্থানীয়রা। সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয়রা রাস্তা অবরোধ করে, পরে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটানস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনেন এবং শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

২৫ জুলাই সোমবার বিকেলে চাচা মনির হোসেনের এ্যাপাচি মোটর সাইকেলে করে ভাতিজাকে নিয়ে হরিনা ফেরী ঘাটে যাচ্ছিল। এসময় উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের হাঁসা গার্লস স্কুলের সামনে গেলে মোটর সাইকেল স্লিপ করে পড়ে যায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪৮৩৮৪) গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায় ইউসুফ। ইউসুফ গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা মিজি বাড়ির প্রাবাসী মোবারক হোসেনের ছেলে। নিহত মোবারক আলগী বাজারের একটি মাদ্রাসার ছাত্র।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনি এবং শিশুর লাশ উদ্ধার থানায় নিয়ে আসি। ঘাতক ট্রাক ও চালকে আটক কার হয়েছে। তিনি আরো জানান, উক্ত সড়ক দূর্ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির লাশ থানায় রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।