শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সংবাদ প্রকাশের পর অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছে প্রশাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৪:১৩ পিএম
সংবাদ প্রকাশের পর অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছে প্রশাসন
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত দু’টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
২৬ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার ৫ নং গুপ্টি ইউনিয়নের গল্লাক বাজারের পাশে ডাকাতিয়া নদী অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান পাটওয়ারী, থানা  এসআই রুবেল ফরায়েজীসহ বাংলাদেশ আনসার বাহিনী, গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা বলেন, কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে। সেই আলোকে, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের অজ্ঞাতকারী একটি চক্র ফসলি জমিতে অবৈধ ভাবে ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করছিল। এই ঘটনাটি আমরা শুনে পুলিশ সহায়তায় ড্রেজার মেশিনটি জব্দ করে নিয়ে আসা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital