বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে বখাটের ইটের আঘাতে মাথা ফাটলো স্কুল শিক্ষার্থীর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৪:২৩ পিএম
হাইমচরে বখাটের ইটের আঘাতে মাথা ফাটলো স্কুল শিক্ষার্থীর
মোঃ সাজ্জাদ হোসেন রনি : চাঁদপুরের হাইমচরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্য রাস্তার উপর সহপাঠিদের সামনে ইটের আঘাতে গুরুত্বর আহত করেছেন দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত আক্তার (১৬) কে। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই ) উপজেলার উত্তর আলগী গ্রামের ছৈয়ালমোড়(মসজিদ বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানাযায়, উত্তর আলগী গ্রামের বাসিন্দা আলমগীর পাটওয়ারীর মেয়ে নুসরাত আক্তার(১৬) দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় বাড়ী হতে স্কুলে আসার পথে উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের এর ছৈয়ালমোড়( মসজিদ বাড়ী) সিরাজ পাটওয়ারী ছ-মিল সংলগ্ন সড়কে বিদ্যালয়ে আসার পথে মহজমপুর এলাকার বখাটে যুবক হাবিব তালুকদার(২৫) ও তার সহযোগীরা মিলে ছাত্রীকে অশ্লীল ভাষায় কথা বলে এবং প্রেমের প্রস্তাব দেয়। এসময় শিক্ষার্থী রাজি না হয়ে প্রতিবাদ করায় বখাটে পাশে থাকা কাঠের টুকরো ও ইট দিয়ে এলোপাতাড়ি জখম করে। একপর্যায়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে শিক্ষার্থী রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক জানান, শিক্ষার্থীর শরীরে বিভিন্ন স্থানে আঘাত সহ মাথায় জখম হয়েছে। রোগীর অবস্থা আশংকাজনক, চিকিৎসা চলছে। খবর পেয়ে বিদ্যালয় শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যগন বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছে।
আহত শিক্ষার্থী নুসরাত আক্তার বলেন, আমি প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে রওনা দেই। রাস্তায় আমাকে প্রায় সময় হাবিব, আলামিনসহ ৫-৬জন পথে বিরক্ত করে। আমাকে কুপ্রস্তাব দিলে আমি রাজি হই না, তাদের প্রতিবাদ করি। একপর্যায়ে আমাকে চড়,থাপ্পড় মারতে থাকে। পরে কাঠ ও ইট দিয়ে মাথায় আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই। আমার মাথা থেকে প্রচুর রক্তক্ষরন হয়। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে হাইমচর থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, বখাটে কতৃক শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের কে আটক করার লক্ষ্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এখনোও থানায় কোনো মামলা করা হয়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital