শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভোর হলেই খাদেরগাঁও ইউপি নির্বাচন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৪:৩৮ পিএম
ভোর হলেই খাদেরগাঁও ইউপি নির্বাচন
মোজাম্মেল প্রধান হাসিব : আজ মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনী তফসিল ঘোষণার পর সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১৭ হাজার ৮১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
খাদেরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান ইউপি সদস্য মো. ইকবাল হোসেন হাওলাদার।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা মার্কা নিয়ে নির্বাচন করছেন মো. শরীফুল ইসলাম সুজন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য মোট ২৯ জন এবং সংরক্ষিত মহিলা আসনে মোট প্রার্থী রয়েছেন ৬ জন।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাহের ভূঁইয়া বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক সকল প্রস্তুতি রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital