বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে চাঁদপু‌রে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী পা‌লিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ২:৩৯ পিএম
বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে চাঁদপু‌রে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী পা‌লিত

সাইদ হোসেন অপু চৌধুরী : বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে চাঁদপু‌রে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে। জাতীয়, দলীয় পতাকা উ‌ত্তোলন ও জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতিকৃ‌তি‌তে পুষ্পস্তবক অর্পণেরে মধ‌্যদি‌য়ে দিব‌সের কর্মসূ‌চি শুরু হয়।

বুধবার ২৭ জুলাই বিকা‌লে আওয়ামী লী‌গের দলীয় কার্যালয় পথসভা শে‌ষে বর্ণাঢ‌্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা‌টি শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে পুনরায় দলীয় কার্যাল‌য়ে এ‌সে শেষ হয়।

জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের পরিচালনায় বক্তব‌্য রা‌খেন সিনিয়র সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান লিটু, জাহাঙ্গীর হোসেন বেপারী, জাহিদুর রহমান জাহিদ, রহমত উল্লাহ বারী চৌধুরী, অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, জসিম উদ্দিন রাসেল, মো. মাঈনুদ্দিন আরিফ সুমন, শরিফ উল্লাহ সরকার, ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল, মাসুদুর রহমান পরান, সাংগঠ‌নিক সম্পাদক পিন্টু সাহা, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কবির নিবিড়, শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল হায়দার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুজন চন্দ্র দে, সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন রতন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শরীফ হোসেন উজ্জল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল হাসনাত জুয়েল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইফতেকার আহমেদ মিসল, কৃষি বিষয়ক সম্পাদক সুজন ইসলাম, ধর্ম সম্পাদক মারুফ আনাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মন, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম খান ইবু, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান গাজী, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মবিন জনি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাকিল চৌধুরী, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম শাওন, সদস্যরা হলেন বিপুল মজুমদার জয়, আবু সায়েম, মো. রাইসুল শুভ্র, মো. জাকির হোসেন, মেজবা উদ্দিন সুমন, আসাদুজ্জামান সোহাগ গাজী, মো. মনির হোসেন, আকতার হোসেন, হুমায়ুন হাওলাদার, কার্ত্তিক চন্দ্র রায়, আল আমিন পাটোয়ারী, রুবেল হোসেন, ইফতেখার হারুন, আরিফ ব্যাপারি, মাহিন মজুমদার, মো. হোসেন বাতাস, ফয়সাল সিকদার, শুভাশিষ ঘোষ শ্রীগুরু।

পথসভায় সভাপ‌তি অ্যাড. হেলাল হোসাইন তার বক্ত‌ব্যে ব‌লেন, প্রতি‌টি ঘ‌রে ঘ‌রে বর্তমান সরকা‌রের উন্নয়‌নের কথা পৌছে দি‌তে হ‌বে। কারন আগামী বছরই জাতীয় নির্বাচন। বর্তমান সরকা‌রের উন্নয়নই আগামী সরকার গঠ‌নের গোড়ানপত্তন ক‌রেছে। তাই সকল নেতাকর্মী উন্নয়‌নের কথা জ‌নে জ‌নে বল‌বেন। আজ‌কে আমাদের জন‌্য একটি বি‌শেষ দিন শেখ হা‌সিনার দৈহিত্র সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্ম‌দিন। আমরা জ‌য়ের জন‌্য দোয়া কামনা ক‌রি, তি‌নি যেন তার মা‌য়ের ম‌তো দলকে নেতৃ‌ত্বে দি‌তে পা‌রেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital