বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আ.লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ২:১৩ পিএম
মতলব উত্তরে আ.লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন মোল্লা’সহ তার কর্মীদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

২৮ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোপাল কান্দি গ্রামের বেড়িবাঁধের উপর এ মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন মামলার বাদী রফিকুল ইসলাম রানা, সন্ত্রাসী হামলায় আহত জয়নালের মেয়ে ফারজানা আক্তার, আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেনে ও আতিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, এই এলাকার মনির মেম্বার, তাঁর দুই ছেলে কামাল ও শরিফ’সহ তাদের সন্ত্রাসী বাহিনী রয়েছে। তারা সব সময় সন্ত্রাসী কর্মকাণ্ড করে ও মাদক বিক্রি করে। তাদের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ। তাদের জুলুম-নির্যাতনের প্রতিবাদে ভুক্তভোগী মানুষ আজ শান্তিপূর্ণ অবস্থানের উদ্দেশ্যে রাস্তায় দাঁড়িয়েছি।

তারা আরো বলেন, তাদের করাল গ্রাসে নিমজ্জিত তরুন সমাজ। তাদের প্রতিহত করতে মৌন প্রতিবাদে অংশগ্রহন করেছেন, মনির মেম্বার ও তার বাহিনীর দ্বারা বিভিন্ন সময়ে জুলুম-নির্যাতন নীরবে সহ্য করে যাওয়া শত শত পরিবার। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কথা বলা কঠিন। সবাই ভয়ে আতঙ্কে থাকে। কেউ কথা বলতে গেলে মারধরের শিকার হতে হয়। মাদকের ভয়াল থাবায় এলাকার তরুন সমাজ মারাত্মকভাবে বিপর্যস্ত। মাদকগ্রহন করে তারা বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে পড়ছে। আর এই মাদক পুরো এলাকায় ছড়িয়ে দিচ্ছে।

Model Hospital

এলাকাবাসীর দাবী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রানা ও তাঁর কর্মীদের উপর নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত চাই। সন্ত্রাসী কর্মকান্ডের মূলহোতা মনির মেম্বার ও তার দুই ছেলে কামাল ও শরিফদের আইনের মাধ্যমে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।

উল্লেখ্য, গত ১৪ জুলাই মনির মেম্বার, তার ছেলে কামাল হোসেন ও শরীফ হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী বাহিনী নির্বাচন তাদের পক্ষে কাজ না করায় ও মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় রফিকুল ইসলাম রানা, জয়নাল আবেদিনসহ বেশ কয়েকজনের উপর দফায় দফায় হামলা করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital