বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরত্ব শীর্ষক আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ২:২৩ পিএম
কচুয়ায় সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরত্ব শীর্ষক আলোচনা সভা
মো: রাছেল : সমাজকর্ম বিষয়ক প্রচারণা জোরদার করা ও কর্মক্ষেত্রে সমাজকর্ম পেশার গুরুত্ব সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বণ্যার্ঢ র‌্যালি বের করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলামের সঞ্চালনায় ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো,শাহজাহান শিশির।
প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে বলেন যে, সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব অপরিসীম। সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় একজন সমাজকর্মীর মাধ্যমে বিভিন্ন শিশু সুরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান যেমন: কিশোর উন্নয়ন কেন্দ্র, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র , সরকারি ও বেসরকারি এতিমখানা, শিশু নিবাসে এর পরিচিতি পেতে পারে। আলোচনা সভার সভাপতি তার বক্তব্যে শিশুর সুরক্ষায় ফোন ১০৯৮ (টোল ফ্রি) নম্বরে ফোন করে সহায়তা গ্রহণের বিষয়টি বহুল প্রচারণার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।
এসময় উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার,মাধ্যমিক অফিসার আলী আশ্রাফ খান,ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক, একাডেমিক সুপারভাইজারসহ অন্যান্য অফিসারবৃন্দ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মচারীবৃন্দ, অন্যান্য দপ্তরের কর্মচারীবৃন্দ, পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকামন্ডলী, সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের প্রতিনিধিবর্গ এতে উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital