শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে পাঁচআনী পিপিএল ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ২:০৮ পিএম
মতলব উত্তরে পাঁচআনী পিপিএল ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ও পুরস্কার বিতরণ

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাঁচআনী যুবসমাজ কর্তৃক আয়োজিত ৯ম পিপিএল ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাঁচআনী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় আইঠাদি পাঁচআনী একাদশ বনাম উত্তর পাঁচআনী একাদশ অংশ গ্রহণ করে।
আইঠাদি পাঁচআনী একাদশকে ১-২ গোলে উত্তর পাঁচআনী একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে ট্রপি বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির আবু হানিফ অভি, আলম শামছুজ্জামান, রিয়াদ বেপারী (মেম্বার), মাশরাফি মাসুদ (মেম্বার), মোশাররফ আলম মুরাদ, মেহেদী হাসান, কবির সরকার, সজিব মুন্সি, এনামুল, ওমর আলী, ইব্রাহিম, হুমায়ুন বেপারী, নাজমুল প্রমুখ।

Model Hospital

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। ধারাভাষ্যকার ছিলেন মোঃ লোকমান হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital