শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো রয়েছে; শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ২:৫৩ পিএম
চাঁদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো রয়েছে; শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি
গাজী মোঃ মহসিন : চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে চাঁদপুর জেলা পুলিশের ফ্যামিলি ডে- ২০২২ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই শুক্রবার চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপি।
তিনি তার বক্তব্যে বলেন চাঁদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো রয়েছে। আর এই ভালো থাকার কারন হচ্ছে পুলিশের কর্মতৎপরতা। বহু দেশের তুলনায় বাংলাদেশ অনেকটা স্বস্তিকর অবস্থায় রয়েছে। যার জন্য বাংলাদেশ পুলিশের অবদান সন্তুষ্টিজনক। শিক্ষামন্ত্রী চাঁদপুর জেলাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ দেশে শান্ত পরিস্থিতি বজায় রাখতে অবদান রাখায় চাঁদপুর জেলা পুলিশসহ সাড়া দেশের পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।
এছাড়াও শিক্ষামন্ত্রী চাঁদপুর জেলা পুলিশের ফ্যামিলি ডে- ২০২২, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে সকল পুলিশ সদস্য পরিবারকেও ধন্যবাদ জানান।
বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাতকালে মন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতির বিষয়ে গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে সে বিষয়ে বিশেষজ্ঞ ও শিক্ষা কার্যক্রমে যারা জড়িত তাদের সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাদের শিখন ঘাটতি হয়েছে তাদের ঘাটতি কিভাবে পূরণ করা হবে সেসব নিয়ে পরিকল্পনা করা হয়েছে। এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর তা চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু করা হবে। জ্ঞান- বিজ্ঞান ও প্রযুক্তিতে এই তরুণরাই বাংলাদেশের হাল ধরবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি তার বক্তব্যে বলেন হাজার ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ১ম পুলিশ বাহীনি এগিয়ে আসছিলেন, তখন থেকে আপনারা এখন দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অবদান রেখে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশ বাহীনি এদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছেন।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক  ড. মোঃ নাছিম আকতার, কুমিল্লা র্যাব কমান্ডার মেজর শাকিল আহমেদ, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, চাঁদপুর পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ,স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী,  ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার শর্মিলা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  আসিফ মহিউদ্দীন পিপিএম, সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল)  মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল)  আবুল কালাম চৌধুরী, চাঁদপুর’সহ পিবিআই, নৌ পুলিশ, রেলওয়ে, সিআইডি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ, চাঁদপুরের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ চাঁদপুর জেলার রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।