বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পরিবার ছাড়াই ৩ শিশুকে নিয়ে সাগরিকা ট্রেনের স্টেশন অতিক্রম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১১:৪৭ এম
চাঁদপুরে পরিবার ছাড়াই ৩ শিশুকে নিয়ে সাগরিকা ট্রেনের স্টেশন অতিক্রম
মাসুদ হোসেন : ঘড়ির কাটায় তখন দুপুর ২টা ৫০ মিনিট। চট্টগ্রামের উদ্দেশ্যে প্রতিদিনের ন্যায় রবিবার (৩১ জুলাই) চাঁদপুর বড় স্টেশন ছেড়ে চলে আসে সাগরিকা এক্সপ্রেস ট্রেন। পরবর্তীতে মৈশাদী রেল স্টেশনে থামে ট্রেনটি। বাবার বাড়ি থেকে কুমিল্লার উদ্দেশ্যে তিন শিশু সন্তানকে নিয়ে রওনা দেন এক নারী। সাথে ছিলেন দুইজন মুরব্বীও। তারা লাকসাম হয়ে কুমিল্লা যাওয়ার কথা থাকলেও আর যেতে পারেন নি।
ট্রেন যাত্রী এক স্কুল ছাত্র বলেন, আমি চাঁদপুর থেকে সাগরিকা ট্রেনে উঠি মধুরোড স্টেশন যাওয়ার জন্য। কিন্তু মৈশাদী রেল স্টেশনে ট্রেনটি থামলে ঐ নারী তার ৯ মাস বয়সী একটি ছেলে সন্তান, ৮ বছর বয়সী আরেক ছেলে ও ১১ বছর বয়সী এক মেয়ে সন্তানকে ট্রেনের বগিতে ঠেলে উঠিয়ে ট্রেন থেকে নেমে তাদের সাথে থাকা দুইটি ব্যাগ আনতে গেলে এসময় ট্রেনটি ছেড়ে দিলে শিশুদের মা ও তাদের সাথে থাকা দুইজন মুরব্বি আর উঠতে পারেন নি। তিনি আরো বলেন, মহিলাটি একটু খাটো ও মৈশাদী রেল স্টেশনটি নিচু হওয়ায় তারা উঠতে পারেনি।
এসময় শিশুদের চিৎকারে এক অন্যরকম পরিবেশে পরিণত হয় ট্রেনের ভিতর। ট্রেনের অন্যান্য যাত্রীদের চেষ্টায় মেয়েটির দেয়া মায়ের মোবাইল নাম্বারে কল দিয়ে তাদেরকে মধুরোড আসতে বলে শিশুদেরকে মধুরোড রেল স্টেশনের পাশের একটি দোকানে পৌঁছে দেন। এবং কিছুক্ষণ পর শিশুদের মা এসে তাদেরকে উদ্ধার করেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ট্রেন যাত্রীরাও হতাশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital