শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে শাহমাহমুদপুর বিএনপির সহযোগী সংগঠনের অংশ গ্রহন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ২:০৪ পিএম
চাঁদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে শাহমাহমুদপুর বিএনপির সহযোগী সংগঠনের অংশ গ্রহন

সজীব খান : সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহন করেন।

রবিবার বিকাল সাড়ে ৩টায় ছায়াবাণী সামনে থেকে মিছিল বের করে শহড়ের বিভিন্ন সড়ক পদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তারা যোগদান করেন।

মিছিলে সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাকের খন্দকার, রফিকুল ইসলাম খোকন মল্লিক, আবু তাহের খোকা ,শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র সহ-সভাপতি ফখরুল আমীন সুমন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক আবদুল আজিজ মিজি, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নুরু গাজী, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারী, জেলা যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, সদর উপজেলা যুবদলের সদস্য মিজানুর রহমান পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, যুগ্ম আহ্বায়ক মাহবুব গাজী, জহিরুল ইসলাম বেপারী, মজিব কারী, ওয়াশিক হাজী, শরীফ বোর্দ্য, সদস্য সোহরাব হোসেন কুশুম, কাদির কাজী, আরিফ তালুকদার, বিল্লাল পাটওয়ারী, সাইফুল ইসলাম সুমন, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল গাজী, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ হোসেন খান, সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাফর মিজি, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি জুয়েল কারী, সাংগঠনিক সম্পাদক সাইফুল গাজী, যুবদল নেতা ইউসুফ গাজী, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়েজ পাটওয়ারী, সাধারণ সম্পাদক মমিন খান, ৯শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমীন নয়ন, সিনিয়র সহ-সভাপতি রবিউল আউয়ালসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।