বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আগুনে পুড়ে ৫টি দোকান ভস্মীভূত! প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৩:৫৮ পিএম
শাহরাস্তিতে আগুনে পুড়ে ৫টি দোকান ভস্মীভূত! প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি
মো: মাসুদ রানা :  চাঁদপুরের শাহরাস্তিতে আগুনে পুড়ে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে দোকানিদের প্রায় ৪৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
শনিবার দিবাগত রাত ৩:১০ মিনিটে  চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানি, ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওইরাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে মোহাম্মদ ইউসুফের আল মুসলিম কসমেটিক স্টোর থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে ওই আগুন পার্শ্ববর্তী জাহাঙ্গীরের ফলের দোকান থেকে  মোঃ শাহজানের মায়ের দোয়া কসমেটিক এবং মোহাম্মদ ইউসুফ গনির খাবার হোটেলে ছড়িয়ে পড়ে।
ওই সময় আবুল খায়েরের চায়ের দোকানে ঘুমিয়ে থাকা তার পিতা বৃদ্ধ মহররম আলী আগুনের লেলিহান শিখা দেখে জেগে ওঠেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই সংবাদ চারদিকে ছড়িয়ে দিলে শাহরাস্তি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা কমান্ডার রুবেল ত্রিপুরার নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তরা জানায়, ততক্ষণে মোঃ শাহজাহানের মায়ের দোয়া কসমেটিক স্টোরের অবকাঠামো মজুদ মালসহ ২০ লক্ষ, মোহাম্মদ ইউসুফের আল মুসলিম কসমেটিক স্টোর ১৫ লক্ষ, জাহাঙ্গীরের ফলের দোকানে ৩ লক্ষ, ইউসুফ গনি এবং আবুল খায়েরের খাবার হোটেলের ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে যায় বলে তারা দাবি করেন।
পরে এ সংবাদ পেয়ে শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী ও উপজেলা প্রশাসন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান ও স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital