শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গুলি করে হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১:২২ পিএম
গুলি করে হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

এস এম ইকবাল : দেশে বিদ্যুৎ ও জ্বালানির অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশি হামলায় ছাত্র দলের সভাপতি নুর আলম এবং স্বেচ্ছা সেবক দলের সভাপতি আব্দুর রহিম মৃত্যু ঘটনায় এবং শতাধিক আহত এর ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।

৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসস্ট্যেন্ডে এসে পুলিশের বাধাঁর মুখে পড়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম- আহবায়ক জাহাঙ্গির আলম নান্টু, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটওয়ারী, সদস্য সচিব কাউন্সিলর আমিন মিজি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমির হোসেন খান, জাকির হোসেন মোল্লা, ফারুক খান, আমজাদ হোসেন সিপন, শরিবফ হোসেন তফদার, জহিরুল ইসলাম, সদস্য শাহাদাত হোসেন, সুমন মোল্লা, এমরান হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন রনো, গোলাফ শেখ, মাসুদ মাষ্টার, হিজবুল্লা পাটওয়ারী, সোহাগ পাটওয়ারীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের প্রায় ১ হাজার যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital