সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নান্দুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রহরী কাউছারকে শোকজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ২:৫৬ পিএম
মতলব উত্তরে নান্দুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রহরী কাউছারকে শোকজ
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নান্দুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মোঃ কাউছারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছেন উপজেলা শিক্ষা অফিস।
পাশাপাশি স্কুলের পক্ষ থেকেও শোকজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। দপ্তরী মোঃ কাউছার স্কুলে রাতে নিয়মিত ডিউটি করেন না, বিভিন্ন পত্রিকায় ৪ আগষ্ট এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদের প্রেক্ষিতে কাউছারকে শোকজ করা হয় এবং আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
জানা গেছে, মোঃ কাউছার নান্দুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাজ প্রহরী পদে চাকুরী করেন। কিন্তু তিনি নিয়মিত ডিউটি করেন না। গত কয়েকদিন ধরে রাতে তাকে স্কুলে খোঁজ করলেও পাওয়া যাচ্ছিল না। তিনি তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দোকানদারি করা নিয়ে ব্যস্ত থাকেন। গত ১ আগষ্ট তাকে উপজেলার সুজাতপুর বাজারে দোকানদারি করতে দেখা গেছে। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে পারেননি।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আহসানুজ্জামান বলেন, নান্দুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মোঃ কাউছার নিয়মিত ডিউটি করেন না বলে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসলে প্রহরী কাউছারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।
আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, স্কুলের পক্ষ থেকে আরো একটি শোকজ দিতে ওই স্কুলের প্রধান শিক্ষককেও নির্দেশনা দিয়েছি।

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ’ত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:১৫ পিএম
হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ’ত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে রেহানা আক্তার লাকি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ের রান্ধুনীমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রেহানা আক্তার লাকি মেয়ের বাসা থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে অটোরিকশাযোগে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়ার পরামর্শ দেন। কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রেহানা আক্তার লাকি হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার মনিনাগ মজুমদার বাড়ির আব্দুল কাদের বিটু মজুমদারের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।