সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিষ্ণুপুরে মেঘনা ধনাগোদা নদী ভাঙ্গন পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৩:২৬ পিএম
বিষ্ণুপুরে মেঘনা ধনাগোদা নদী ভাঙ্গন পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড
এইচ.এম নিজাম : বিষ্ণুপুরে মেঘনা ধনাগোদা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
৫ আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মেঘনা ধনাগোদা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করা হয়।
বিষ্ণুপুর ইউনিয়নের দামোদরদী মিয়ার বাজার হইতে বড়দিয়া আরং বাজার গুদারা ঘাট পর্যন্ত ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন, ঢাকা পানি উন্নয়ন বোর্ডের রিচার্জ সুপারেন্টেন্ডে সেলিম গাজী, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন।
নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল বলেন, দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই এলাকার নদী ভাঙ্গনের ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দীর্ঘ মেয়াদি প্রকল্প নিতে গেলে সময়ের ব্যাপার। আপাতত আমরা স্বল্পমেয়াদী প্রকল্পের মাধ্যমে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিবো। পরবর্তীতে শুকনা মৌসুমে কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে মেঘনা ধনাগোদা নদী ভাঙ্গন রোধে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা।
১নং বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামিম বলেন, দীর্ঘদিন যাবৎ মেঘনা ধনাগোদা নদীর এ এলাকায় ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত পরিবার। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগমনে এলাকার মানুষ আশ্বস্ত হয়েছে। তবে কোন লোক দেখানো নয়, নদী ভাঙ্গন রোধে স্থায়ীভাবে সমাধানের কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ১নং বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামিম, প্রধান সমন্বয় শাহ মোঃ আজিজুর রহমান পটু, ১ নং ওয়ার্ড মেম্বার দুলাল বেপারী, ৩ নং ওয়ার্ড মেম্বার শাহ মোঃ জাবেদ, ৪ নং ওয়ার্ড মেম্বার আঃ রহিম কাজী, ৫ নং ওয়ার্ড মেম্বার সোহেল খান, সদর উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মো:সোহেব এমরান (পারী) প্রমুখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কবির পাটওয়ারী, আলী আজগর খান, সুমন পাটওয়ারী, রুহুল আমিন ঢালী সহ নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ’ত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:১৫ পিএম
হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ’ত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে রেহানা আক্তার লাকি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ের রান্ধুনীমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রেহানা আক্তার লাকি মেয়ের বাসা থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে অটোরিকশাযোগে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়ার পরামর্শ দেন। কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রেহানা আক্তার লাকি হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার মনিনাগ মজুমদার বাড়ির আব্দুল কাদের বিটু মজুমদারের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।