সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জমি খারিজের নামে প্রায় ৩২ হাজার টাকা হাতিয়ে নিলো ভূমি কর্মকর্তা আলমগীর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ আগস্ট, ২০২২, ১১:৫৬ এম
চাঁদপুরে জমি খারিজের নামে প্রায় ৩২ হাজার টাকা হাতিয়ে নিলো ভূমি কর্মকর্তা আলমগীর

অফিস সহকারী টাকার কথা স্বীকার করলেও, ভূমি কর্মকর্তার অস্বীকার

বিশেষ প্রতিনিধি : জমি খারিজের নাম করে ২/৩ জন ব্যক্তির কাছ থেকে প্রায় ৩২ হাজার টাকা হাতিয়ে নিলেন চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের ভূমি কর্মকর্তা আলমগীর আলম। যেখানে সরকারি নিয়ম অনুযায়ী জমি খারিজ করতে ১১৭০ টাকা করে ফি লাগে। সেখানে এই কর্মকর্তা ২/৩ জনের কাছে প্রায় ৩২ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এরমধ্যে বাগাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রব গাজী’র কাছ থেকে নিয়েছেন নগদ ১০ হাজার এবং ইসমাইল মজুমদারের কাছ থেকে ২০ হাজার টাকা নেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও নজরুল নামের অপর ব্যাক্তির কাছ থেকেও একই ভাবে নগদ কয়েক হাজার টাকা নেয়ার অভিযোগ রয়েছে। সরকারি এই ভূমি অফিসের মুল ফটকে “আমার অফিস দুর্নিতী মুক্ত” এমন কথা বড় অক্ষরে লেখা থাকলেও বাস্তবতার সাথে তার কোন মিল নেই।

জানাযায়, কয়েকমাস পূর্বে বাগাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রব গাজী বাগাদী ইউনিয়ন ভূমি অফিসে যান জমি খারিজের জন্য। তখন অফিস সহকারী সেলিম তার কাছে ২০ হাজার টাকা দাবী করে। বিষয়টি তিনি ভূমি কর্মকর্তা আলমগীর আলমকে জানালে তিনি বলেন, আপনার এলাকারইতো লোক। তখন এক পর্যায়ে রব গাজীর সাথে সেলিমের ১২ হাজার টাকায় রাফাদফা হয়।একই ভাবে ওই ইউনিয়নের বাসিন্দা ইসমাইল মজুমদারের কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেন ভূমি কর্মকর্তা আলমগীর জমি খারিজরের বাবদ।

এছাড়াও আরো একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ভূমি কর্মকর্তা আলমগীরের বিরুদ্ধে । এলাকাবাসীর অভিযোগ ভূমি কর্মকর্তা আলমগীর অত্যন্ত চতুর মানুষ। তিনি সরাসরি টাকার লেনদেন না করে তার অফিসের কর্মচারীদের মাধ্যমে টাকা চেয়ে নেন এবং লেনদেন করে থাকেন। ইউনিয়ন বাসির একাধিক অভিযোগ সে টাকা ছাড়া কোন ফাইলে তিনি সই করেন না। অথচ ভূমি অফিসে ঢুকতেই অফিসের প্রবেশ মুখে চোখে পড়ে বড় অক্ষরে লেখা এই অফিস দূর্নীতি মুক্ত। পাশাপাশি জমি খারিজসহ অন্যান্য কাজে সরকারি যে ফিস রয়েছে তার তালিকাও সাঁটানো রয়েছে।

এবিষয়ে আব্দুর রব গাজী বলেন,আমি প্রায় ৫ মাস আগে জমি খারিজের জন্য ইউনিয়ন ভূমি অফিসে যাই। সেখানে অফিস সহকারী সেলিম আমার কাছে ২০ হাজার টাকা দাবী করেন। তখন আমি বিষয়টি ভূমি কর্মকর্তা আলমগীর সাহেবকে জানালে, তিনি বলেন দেন আপনার এলাকারইতো লোক।পরে আমার সাথে ১২ হাজার টাকার কথা হয়।

Model Hospital

এবিষয়ে অফিস সহকারী সেলিম বলেন, আমি রব গাজীর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছি এটি সত্য। এখন উনি যদি চায় প্রয়োজন হলে আমার কাছ থেকে টাকা দিয়ে দিবো। ভাই টাকা আমি একা নেই নাই। সাথে সাথে আমি ভূমি কর্মকর্তা আলমগীর সাহেবকে টাকা বুঝিয়ে দিয়েছি। আমাদের অফিসের মেয়েটার সামনে উনাকে টাকা দিয়েছি। ইসমাইল মজুমদারের কাছ থেকে যে টাকা নিয়েছি, সেটাও আমি ওনাকে বুঝিয়ে দিয়েছি। সব অফিসের খাতায় লেখা আছে।

অফিস সহকারী সেলিম এমন অনিয়মের কথা স্বীকার করলেও ভূমি কর্মকর্তা আলমগীর আলম নিজের দুর্নীতি ঢাকতে টাকার কথা অস্বীকার করে বলেন,আমি এই বিষয়ে কিছুই জানিনা। এই বিষয়টি আমার স্টাফ সেলিম ডিল করছে। সে মানুষের কাছে টাকা চেয়ে নেয়। এ বিষয়ে আমি কিছুই জানিনা।

এবিষয়ে সদর উপজেলা ভূমি কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী বলেন,যার কাছ থেকে টাকা নিয়েছে, তাকে অভিযোগ করতে বলেন। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো। এছাড়া আমি এখন কিছুই বলতে পারবো না।

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৯ পিএম
চাঁদপুর চিল্ড্রেন একাডেমির বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা, অভিভাবকদের কুইজ প্রতিযোগিতা, শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটা অনুষ্ঠিত হয়। সবশেষে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান। বিদ্যালয়ের অধ্যক্ষ আসমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন– হাজীগঞ্জ ডিগ্রি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার, ব্র্যাক চাঁদপুরের এরিয়া ম্যানেজার মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, ষোলঘর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল, চাঁদপুর চিল্ড্রেন একাডেমির সাধারণ সম্পাদক শাহানা চৌধুরী, পরিচালক জাকির হোসেন চৌধুরী, পরিচালক সুমন চন্দ্র এবং পরিচালক ও সহকারী শিক্ষক রুহুল আমিন রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান বলেন, শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষা দিয়ে ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তোলেন। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া প্রত্যেকের দায়িত্ব।

অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের অধ্যক্ষ আসমা খানম বলেন, একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীর শুধু শিক্ষাজীবন নয়, তার চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন শিক্ষার্থীর ভালো ফলাফল অর্জনে বাবা মায়ের পর যে মানুষটি সবচেয়ে বেশি আনন্দিত এবং গর্বিত হন- তিনি হলেন শিক্ষক। শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে শিক্ষক দিবসের মূল চেতনা আরও শক্তিশালী হবে।

Model Hospital

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. জাকির হোসেন গাজীর সঞ্চালনায় শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষার্থী সাফায়াত খান জারিফ ও সায়মা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, একক নৃত্য ও দলীয় নৃত্য পরিবেশন করে। এতে বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পরে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে কেক কেটে আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন গাজী। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা খানম, শাহানারা আলম, শিখা আক্তার, রেশমীন আক্তার, জাকিয়া ইসলাম, সাবিনা ইয়াসমিন, মরিয়ম আক্তার, ফারহা দিবা, নাজমুল মিয়া, আফরিন, ইতি রাণী, নাহিদ নিশাত, ইভা আক্তার, সুলতানা রাজিয়া, সুমাইয়া মিম ও মো. কাউছারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।