সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

দলীয় মনোনয়ন নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হবো; অ্যাড. মজিবুর রহমান ভুইয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৩:০০ পিএম
দলীয় মনোনয়ন নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হবো; অ্যাড. মজিবুর রহমান ভুইয়া

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে লালন করে আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত জেলার একটি পরিবারের নাম ভুইয়া পরিবার। শুধু তাই নয়, মহান স্বাধীনতা সংগ্রামেও এই পরিবারের সদস্যদের রয়েছে অবদান ও সরাসরি অংশ গ্রহণ। একেবারেই তৃনমুল থেকে ধীরে ধীরে উঠে আসা পরিবারের সদস্যদের মধ্যে অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা অ্যাডঃ মজিবুর রহমান ভুইয়া। যিনি দ্বিতীয় বারের মতো চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে দেয়া তাঁর একান্ত আলাপচারিতা নিম্নে তুলে ধরা হলো –
জনাব অ্যাডঃ মজিবুর রহমান ভুইয়া বলেন, আমার পরিবারের মতো এ জেলায় এমন সাচ্চা আওয়ামীলীগ পরিবার খুঁজে পাওয়া দুস্কর। পরিবারের উওরসূরীদের পথ অনুসরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে লালন করে ছাত্র জীবন থেকে ছাএলীগের রাজনীতির মধ্য দিয়ে এ দলের রাজনীতি করছি।

তিনি বলেন, ১৯৮৭ সালে ডিএন উচ্চ বিদ্যালয়ে পড়াবস্হায় ছাএ লীগের রাজনীতির সাথে যুক্ত হই।ঐ বছরই তৎকালীন স্বৈরাচার এরশাদ সরকারের রোষানলে পড়ে ডিটেনশনে জেল খাটতে হয়েছে। পরবর্তীতে ১৯৮৮ সালে চাঁদপুর সদর উপজেলা ছাএলীগের সাধারণ সম্পাদক হই পরের বছর ১৯৮৯ সালের ২৩ মে জেলা ছাত্র লীগের সন্মেলনে সাধারণ সম্পাদক ও ১৯৯১ সালের ২৭ নভেম্বর জেলা ছাত্র লীগের সন্মেলনে সভাপতি নির্বাচিত হই। ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করি। ১৯৯৪ সালে ও ২০০১ সালে জামাত বিএনপি সরকারের শাসনামলে জেল খাটতে হয়েছে।

তিনি বলেন, ছাত্র জীবন থেকে বিভিন্ন সময়ে কারাভোগ, বিভিন্ন মামলার আসামী অথ্যাৎ শত নির্যাত ও নিপীড়ন সহ্য করে এই দলের রাজনীতি করে আসছি। কোনো লোভ লালসাকে জীবনে প্রাধান্য দেইনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর আর্দশকে লালন করে আজো আছি আমৃত্য থাকবো।

Model Hospital

তিনি আরো বলেন, ১৯৯৭ সালে আইনজীবি হিসেবে চাঁদপুর বারে যোগদান করি। ২০১৭ সালে চাঁদপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীলীগের নেতৃত্বাধীন প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে বিজয়ী হই।

আমাদের একমাত্র আস্হার ঠিকানা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় ছাত্র রাজনীতি সমাপ্তির পর দীর্ঘ ১ যুগ পর ২০০৫ সালে জেলা আওয়ামীলীগের
সন্মেলনে প্রথম বারের মতো সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই। একই ভাবে ২০১৯ সালে জেলা সন্মলনে আমাকে একই পদে নির্বাচিত করা হয়।
ছাত্র জীবন থেকে অদ্যাবধি জাতীয় সংসদ ও স্হানীয় সরকারের সকল নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জোরালো ভূমিকা পালন করি।

তিনি বলেন, আমার দৃড় বিশ্বাস ও আস্থা ছাত্র জীবন থেকে অদ্যাবধি দলের প্রতি আমার শ্রম ত্যাগ ও বির্সজন সকল কিছু বিবেচনায় নিয়ে দলের শীর্ষ নেতৃবৃন্দ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আমাকে দলের মনোনয়ন দিবেন এবং ইনশাআল্লাহ দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে সুনাম অক্ষুণ্ণ রাখবো। আমি এ বিষয়ে দলের সকল স্তরের নেতাকর্মী, সর্মথক সর্বোপরি চাঁদপুর জেলাবাসীর দোয়া ও সহযোগিতা চাই।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার