সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর শহরে ইভটিজিং’র মামলা তুলে নিতে বাদীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৩:০৬ পিএম
চাঁদপুর শহরে ইভটিজিং’র মামলা তুলে নিতে বাদীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর
এইচ.এম নিজাম : ইভটিজিং এর মামলা তুলে নিতে বাদীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
১১ আগস্ট বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের উত্তর পশ্চিম বিষ্ণুদী মৃধা বাড়িতে এঘটনা ঘটে।
ঘটনার অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মৃত সানাউল্লাহ মৃধার ছেলে সালাম মৃধা (৩০) বিভিন্ন সময় মাদক সেবন করে বিভিন্ন মানুষের সাথে খারাপ ব্যবহার করত। সালাম মৃধা মাদক সেবন করে আলমগীর মৃধার মেয়ে অভিযোগকারীনিকে বিভিন্ন সময় পথে ঘাটে উত্ত্যক্ত করতো।
অশ্লীল ভাষা ব্যবহার করে কু প্রস্তাব দিত। অভিযোগকারী বিষয়টি তার পরিবারকে জানালে অভিযুক্ত সালাম মৃধা জানতে পেরে ৮ আগস্ট সোমবার বিকেলে অভিযোগকারীনিকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ঘরে ঢুকে যৌন নিপীড়নের চেষ্টা করে। অভিযোগকারীর তাৎক্ষণিক চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত সালাম মৃধা দ্রুত পালিয়ে যায়। পরে এলাকার লোকজন ট্রিপল নাইনে ফোন করলে ঘটনাস্থলে চাঁদপুর মডেল থানা পুলিশ চলে আসে। পুলিশ সুকৌশলে ঘটনার দিন মাদক সেবী যৌন নিপীড়নকারী সালাম মৃধাকে আটক করে।
পরে পুলিশের সহায়তায় যৌন নিপীড়নের শিকার আলমগীর মৃধার মেয়ে বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন। পরদিন ৯ আগস্ট মঙ্গলবার সকালে চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযোগ আমলে নিয়ে আসামিকে আদালতে প্রেরণ করে।
অভিযুক্ত সালাম মৃধার বিরুদ্ধে মামলা করায় গতকাল বৃহস্পতিবার সকালে তার ৪ ভাই মনির মৃধা, ফারুক মৃধা, শাহাদাত মৃধা ও মামুন মৃধা ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীর বসত ঘরে আকম্বিকভাবে হামলা ও ভাঙচুর চালায়। হামলার ঘটনা মামলার তদন্ত কর্মকর্তা এসআই সালেহ উদ্দিন কে জানালে তিনি ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ আসার কথা টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
অভিযোগকারীর চাচা মিজানুর রহমান মৃধা জানান, অভিযুক্ত সালাম মৃধা মাদক সেবী ও বখাটে। যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা করায় তার চার ভাই আমাদের পরিবারকে বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে। মামলা তুলে না নেওয়ায় আজ আমাদের বসত করে হামলা করেছে। প্রশাসনের কাছে আমরা এর সর্বোচ্চ বিচার দাবি করছি।
তদন্ত কর্মকর্তা এসআই সালেহ উদ্দিন বলেন, যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা হয়েছে, আমরা আসামিকে আটক করে আদালতে প্রেরণ করেছি। বাদীর বসত করে হামলার অভিযোগ শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিস্থিতি শান্ত করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনান ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার