সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে গরুর গুতায় মোটরসাইকেলের দুই আরোহী জখম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৩:২৮ পিএম
হাজীগঞ্জে গরুর গুতায় মোটরসাইকেলের দুই আরোহী জখম

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে বেপরোয়া গরুর গুতায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৩ আগস্ট শনিবার বেলা ১২ টার দিকে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজার বাস টার্মিনালের সামনে দুই/তিনটি গরু মোটরসাইকেল আরোহীদের চলন্ত অবস্থায় গুতা দেয়। এতে রাস্তায় পড়ে রক্তাক্ত ভাবে জখমপ্রাপ্ত হয়েছেন মোটরসাইকেল চালক মকিমাবাদ এলাকার মৃত বিনয় মজুমদারের ছেলে বাবুল মজুমদার (৪৫) ও তার পেছনে বসা মেয়ের জামাই মিশু (৩০)।

হাসপাতালে চিকিৎসাধীন আহত দুইজন বলেন, বাস টার্মিনাল এর সামনে ১২ টার দিকে ২/৩ টি গরু খোলা অবস্থায় হেটে যাচ্ছে। বাসের হর্ন ভেজে উঠলে বেপরোয়া ভাবে দৌড়ে এসে দুইটি গরু আমাদের মোটরসাইকেল সামনে এসে গুতা মেরে ফেলে দেয়। পরে পেছনের আরো একটি গরু আমাদের শরীরের উপর দিয়ে দৌড় দেয়।

খোজনিয়ে জানা যায়, এসব গরু পৌরসভার মকিমাবাদ এলাকার মুচি ও বলি বাড়ীর বাসিন্ধাদের। প্রতিদিনই তাদের এসব গরু দড়ি ছাড়া অবস্থায় হাটা চলা করে আসছে। এসব গরু প্রায় মাঝেমধ্যে সড়কের উপরে উঠে গেলে যানজট সৃষ্টি সহ ছোট খাটো দুর্ঘটনা হয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।

Model Hospital

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।