সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাতৃছায়া হাসপাতালসহ পাল বাজারের ৭ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৩:৪৯ পিএম
চাঁদপুরে মাতৃছায়া হাসপাতালসহ পাল বাজারের ৭ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন : বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৪ আগস্ট) চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ মাতৃছায়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নির্ধারিত সেবা মূল্যের চেয়ে দাম বেশী রাখায় ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

এছাড়াও শহরের পাল বাজারের কাঁচা বাজারে অনিয়ম রোধে এবং সবজির দাম নাগালের মধ্যে রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে।

এতে মূল্য তালিকা না থাকায় এবং অন্যান্য ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৮টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক ৩৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।

Model Hospital

বাজার তদারকি অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকশ টিম।

চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।