সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৪:৫৮ এম
ফরিদগঞ্জে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে পল্ল্যী বিদ্যুতের তার চিড়ে পানিতে পড়ে থাকায় হারিছা বেগম(৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

১৬ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার পৌর এলাকার পশ্চিম চরকুমিরা হাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত হারিছা বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেন’র স্ত্রী। বিদ্যুতাইত হয়ে মৃত্যুর সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মৃত দেহ উদ্ধার করেছে।

জানা গেছে, সকালে হারিছা বেগম ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় হাটার সময় বাড়ির পাশের পুকুরে মাছ ভাসতে দেখে পুকুরে নামে। এসময় পল্লী বিদ্যুতের তারের ছেড়া অংশ পানিতে পড়ে থাকায় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। পরবর্তিতে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে।

Model Hospital

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুতের এমন অব্যস্থাপনার কারনেই মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশ কয়েকদিন যাবত পল্লী বিদ্যুতের তার এলো-মেলো পুকুরের উপর পড়ে থাকতে দেখে পল্লী বিদ্যুতের লোকজনে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পল্লী বিদ্যুতের কর্মীরা উক্ত স্থানে তাদের রক্ষনা বেক্ষনার কাজ করছেন।
বিষয়টি নিয়ে চাঁদপুর পল্লী বিদুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের পরিচালক প্রকৌশলী কামাল হোসেন’র সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।