সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এক মন দুধে গোসল করিয়ে জেলখাটা ছেলেকে ঘরে নিলেন বাবা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৫:১৫ এম
এক মন দুধে গোসল করিয়ে জেলখাটা ছেলেকে ঘরে নিলেন বাবা

এস এম ইকবাল : কারাবরণ শেষে জামিনেমুক্ত ছেলেকে দুধ দিয়ে গোসল করিয়ে ফুলের মালা গলায় পড়িয়ে নিজের আদরের ছেলেকে ঘরে তুলেছেন বাবা। বিষয়টি দেখতে ভিড় করেছেন উৎসুক জনতা। ১৫ আগস্ট সোমবার ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামে বিকেলে এ ঘটনা ঘটে।

এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় জড়িত থাকার অভিযোগে আটক হয়ে ২ মাস ২১ দিন কারাভোগেরপর ১৫আগস্ট সোবমার চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি পাওয়া মো. সাকিব (১৯) কে দুধ দিয়ে গোসল করিয়ে ফুলের মালা গলায় পড়িয়ে ঘরে তুললেন বাবা গিয়াস উদ্দিন।

পেশায় অটোরিকশা শ্রমিক বাবা গিয়াস উদ্দিন বলেন, আমি গরীব হলেও আদর স্নেহ দিয়ে ছেলেকে তিলেতিলে গড়ে তুলেছি বড় হয়ে আমার পরিবারের হাল ধরবে। সেই ছেলে এমন একটি মামলায় জড়িয়েছে তা ভাবতেই ঘৃনা হয় আমার। তাই দুধদিয়ে গোসল করিয়ে ছেলেকে ঘরে তুলেছি। এসময় সাকিব নামে ওই যুবককে আশেপাশের মানুষজন ফুলের মালা পড়িয়ে বরণ করে নেয়।

মামলার বিবরণ ও সরেজমিনে জানা যায়, সাকিবেরই এক বন্ধু সুজন মোল্লার সাথে পরিবারের অজান্তে মামলাটির (ভিক্টিম) ভুক্তভোগী মেয়েটি বিয়েতে আবদ্ধ হয়। এসময় পূর্ব বড়ালী গ্রামে একটি খামারে সুজন মোল্লা, সাকিব ও তাদের আরেক বন্ধু শাহিন কাজ করে আসছিলেন।

Model Hospital

এদিকে স্ত্রীর দাবী নিয়ে স্বামী সুজন মোল্লার কাছে ওই মেয়ে আসা যাওয়া করছেন। মেয়ের এমন ঘটনা পরিবার টের পেয়ে তাদের মেয়ে ধর্ষিতা হয়েছে সন্ধেহ হলে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে মেয়েটির পরিবার। থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে আইনুগ ব্যবস্থা গ্রহণকরে অভিযুক্ত ৩ বন্ধুকে আটক করে আদালতে পাঠায়। এদিকে মেয়েটি তার বিবাহের কথা পরিবারের সদস্যদের জানালে বিয়ের প্রমানপত্র আদালতে প্রেরণ করলে কারাভোগকারীদের জামিন দেয় আদালত।

বিষয়টি নিশ্চিত করেছে চাঁদপুর জেলা জজকোর্টের আইনজীবি আব্দুল মান্নান।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।